1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
রূপসায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও খাবার বিতরণ. - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| দুপুর ১২:১৮|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

রূপসায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও খাবার বিতরণ.

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
Spread the love

খুলনার রূপসা উপজেলার ৩নং নৈহাটী ইউনিয়নের ৯নং ওয়ার্ড (সামন্তসেনা) বিএনপি ও এর অঙ্গ- সহযোগী সংগঠনের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

২ জানুয়ারি শুক্রবার বাদ আসর নৈহাটী ইউনিয়নের সামন্তসেনা নতুন মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আজিজুল বারী হেলালের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ দোয়া মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সামন্তসেনা মধ্যপাড়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. জাহিদুল ইসলাম।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিএম কামরুজ্জামান টুকু, খুলনা জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, খুলনা জেলা বিএনপির সদস্য আছাফুর রহমান, নৈহাটী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মিন্টু,
নৈহাটী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইলিয়াজ হোসেন, খুলনা জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক বনি আমিন সোহাগ, বিএনপি নেতা কামরুজ্জামান তপন, কামরুল ইসলাম কচি, সাজ্জাত হোসেন, যুবদল নেতা মুন্না সরদার, সাবেক ছাত্রনেতা খান আলিম হাসান,
জেলা স্বেচ্ছাসেবক দল নেতা রেজাউল ইসলাম রেজা, নয়ন মোড়ল, মাসুদ খান, বিএনপি নেতা জাহিদুল ইসলাম রবি, এফ.এম মনিরুল ইসলাম, কবির শেখ, বাবু মোল্লা , মহিউদ্দীন লিটু, ইসরাইল বাবু, মাঈনুল হাসান, নাঈম আহম্মেদ, খান ওলিয়ার রহমান, জাহিদ হাসান, বাবুল শেখ, আসাদ পাইক, বেল্লাল হোসেন,
মিজানুর রহমান মিজান, খান আলমগীর, মুরাদ হোসেন বাবু, আবু দাউদ দানিশ, জিএম হিরোক, আরমান শেখ, আজাদ শেখ, শাহিনুর রহমান, শাহরুখ হাসান ও রবিউল হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিরা।
দিনের শুরুতে সকাল বেলায় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন এবং দিনব্যাপী কোরআন খতম করা হয়।

More News Of This Category
© All rights reserved © 2025