1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনা নিউমার্কেটে শ্যামা জুয়েলার্সে দুর্ধর্ষ ডাকাতির চেষ্টা - khulnarprotichchobi
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৭:৩০|
শিরোনামঃ
খুলনায় রথযাত্রা উদ্বোধন করলেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। খুলনায় ভ্যাপসা গরমে অস্বস্তি, বিকেলে বৃষ্টি হতে পারে ৬০ শতাংশ। দিঘলিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস’ পালিত। খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের মায়ের ইন্তেকাল। নতুন বিতর্কে আর্জেন্টিনা,ফকল্যান্ডস ইস্যুতে ফিফার শাস্তির মুখে বিশ্বচ্যাম্পিয়নরা। টানা সাত দিনের বৃষ্টিতে খুলনার হকারদের জীবনে চরম দুর্ভোগ, পরিবারে নেমেছে খাদ্য সংকট। খুলনা ওয়াসার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান মনিকে সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ পরিষদের ফুলেল শুভেচ্ছা। সবুজ, নিরাপদ ও বাসযোগ্য ভবিষ্যৎ বিনির্মাণে কেএমপির ১২ হাজার ৫০০ বৃক্ষরোপণ কর্মসূচি। সাংবাদিকদের ওপর গুলিবর্ষণের ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় দিঘলিয়া প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

খুলনা নিউমার্কেটে শ্যামা জুয়েলার্সে দুর্ধর্ষ ডাকাতির চেষ্টা

নিজেস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
Spread the love

 

খুলনা নগরীর ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র নিউমার্কেটে অবস্থিত ঐতিহ্যবাহী ‘শ্যামা জুয়েলার্সে’ এক দুর্ধর্ষ ডাকাতির চেষ্টা চালিয়েছে সংঘবদ্ধ একদল দুর্বৃত্ত। সোমবার রাত আনুমানিক ৮:৩০ থেকে ৯টার মধ্যবর্তী সময়ে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র দল পরিকল্পিতভাবে জুয়েলারি দোকানটির সামনে এসে অতর্কিত হামলা চালায়। দুর্বৃত্তরা আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করে এবং দোকানের মালিক ও কর্মচারীদের প্রাণনাশের হুমকি দিয়ে স্বর্ণালঙ্কার লুটের চেষ্টা করে। হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় পুরো নিউমার্কেট এলাকায় মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ ও ক্রেতারা দিগ্বিদিক ছুটোছুটি শুরু করেন।

তবে বিপণিবিতানটির অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত জোরদার থাকায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। ডাকাত দল হুমকি প্রদান শুরু করলে দ্রুত মার্কেটের ইমার্জেন্সি অ্যালার্ম বাজিয়ে দেওয়া হয়। উচ্চশব্দে অ্যালার্ম বেজে ওঠায় এবং ব্যবসায়ীদের তাৎক্ষণিক প্রতিরোধের মুখে অপরাধীরা কোণঠাসা হয়ে পড়ে। খবর পেয়ে দ্রুততম সময়ের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি তৎপরতার পাশাপাশি সেখানে দ্রুত মোতায়েন করা হয় যৌথবাহিনী ও নৌবাহিনীর বিশেষ কমান্ডো টিম।

নিরাপত্তা বাহিনীর এমন কঠোর ও দ্রুত পদক্ষেপের ফলে বর্তমানে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। যৌথবাহিনী ও নৌবাহিনীর কমান্ডোরা পুরো এলাকাটি ঘিরে রেখেছে এবং মার্কেটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করছে। এই ঘটনায় জড়িত অপরাধীদের শনাক্ত করতে এবং তাদের গ্রেফতারের লক্ষে পুলিশ ইতিমধ্যে অভিযান শুরু করেছে। ঘটনার পর থেকে নিউমার্কেটের ব্যবসায়ীদের মধ্যে কিছুটা থমথমে ভাব বিরাজ করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে স্বাভাবিক অবস্থা ফিরে আসতে শুরু করেছে। পুলিশ প্রশাসন জানিয়েছে, জননিরাপত্তায় তারা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং এই অপচেষ্টার সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

More News Of This Category
© All rights reserved © 2025