1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
মহানামযজ্ঞ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত কেএমপি কমিশনার - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| দুপুর ১২:৫৮|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

মহানামযজ্ঞ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত কেএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
Spread the love

 

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় মহানামযজ্ঞ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম (সেবা)।রবিবার সন্ধ্যায় খুলনা থানাধীন শীতলাবাড়ি মন্দির কমিটির আমন্ত্রণে তিনি মহানামযজ্ঞ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত হলে নামযজ্ঞ কমিটির সভাপতি দীনেশ চন্দ্র দাস কেএমপি কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানস্থলে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা, সহাবস্থান ও ধর্মীয় সম্প্রীতির এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়। এ সময় কেএমপি কমিশনার বলেন, খুলনা মহানগরীর সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ যেন তাদের নিজ নিজ ধর্মীয় উৎসব ও আচার-অনুষ্ঠান শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে পালন করতে পারে—সে বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ সর্বদা সজাগ ও তৎপর থাকবে।
অনুষ্ঠান পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন কেএমপি’র উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম (সেবা), সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) জনাব মোঃ শিহাব করিম, খুলনা থানার অফিসার ইনচার্জ জনাব কবির হোসেন।
এছাড়াও নামযজ্ঞ কমিটির সহ-সভাপতি অরবিন্দ সাহা, কোষাধ্যক্ষ পার্থ প্রতীম পাল এবং সাধারণ সম্পাদক বিপ্লব কুমার দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

More News Of This Category
© All rights reserved © 2025