1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
ছিনতাইয়ের অভিনব কৌশল: মোহাম্মদ নগরে চালককে চেতনানাশক স্প্রে করে অটোরিকশা ছিনতাইকালে নারী আটক - khulnarprotichchobi
১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ১২:২৫|
শিরোনামঃ
পূর্ব শত্রুতার জেরে কলাগাছ কেটে সাবাড় তরুণরাই দেশের সবচেয়ে বড় শক্তি: রকিবুল ইসলাম বকুল দিঘলিয়ায় শুরু হচ্ছে ঐতিহ্যবাহী কুরবানীর পশুর হাট, চলছে ব্যাপক প্রস্তুতি বাগেরহাট জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সঙ্গে এম এ সালামের শুভেচ্ছা বিনিময় বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ইপিআই কার্যক্রমে অনিয়মের অভিযোগ, মেডিকেল টেকনোলজিস্টকে কৈফিয়ত তলব দিঘলিয়ার চার ইউনিয়নে জামায়াতের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত পকেটেই লুকিয়ে আছে গুপ্তচর: আপনার স্মার্টফোনের ক্যামেরা গোপনে চালু হচ্ছে না তো? ভুলবশত পোস্ট হওয়া ফেসবুক স্টোরি নিয়ে বিব্রত? জেনে নিন দ্রুত ছবি বা ভিডিও মুছে ফেলার সহজ কৌশল মরণঘাতী জাপানিজ এনসেফালাইটিসের হানা: বাংলাদেশে কি বড় স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা? সাধারণ জন্ডিস যখন ডেকে আনে চরম বিপদ: কখন হতে পারে প্রাণঘাতী লিভার ফেইলিউর

ছিনতাইয়ের অভিনব কৌশল: মোহাম্মদ নগরে চালককে চেতনানাশক স্প্রে করে অটোরিকশা ছিনতাইকালে নারী আটক

নিজেস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
Spread the love

 

খুলনা মহানগরীর লবণচরা থানাধীন মোহাম্মদ নগর এলাকায় অটোরিকশা ছিনতাইয়ের এক চাঞ্চল্যকর অপচেষ্টা নসাৎ করে দিয়েছে স্থানীয় জনতা। গল্লামারী-মোহাম্মদ নগর রুটে চলাচলকারী এক অটোরিকশা চালককে লক্ষ্য করে চোখে-মুখে চেতনানাশক স্প্রে নিক্ষেপ করে রিকশাটি ছিনিয়ে নেওয়ার সময় হাতেনাতে আটক হয়েছেন এক নারী ছিনতাইকারী। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং বর্তমানে ওই নারী পুলিশি হেফাজতে রয়েছেন।

ঘটনার বিবরণে জানা যায়, প্রতিদিনের ন্যায় একজন অটোরিকশা চালক গল্লামারী থেকে যাত্রী নিয়ে মোহাম্মদ নগরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নির্জন স্থানে পৌঁছালে যাত্রীবেশে থাকা ছিনতাইকারী চক্রের নারী সদস্য ও তার সহযোগীরা চালকের গতিরোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা চালকের চোখে-মুখে অতর্কিতভাবে চেতনানাশক রাসায়নিক স্প্রে করে। এতে চালক তাৎক্ষণিকভাবে দিশেহারা হয়ে পড়েন এবং জ্ঞান হারানোর উপক্রম হলে ছিনতাইকারীরা রিকশাটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

তবে বিপত্তি ঘটে চালকের আত্মচিৎকারে। অসুস্থ অবস্থায় চালক চিৎকার শুরু করলে আশেপাশে থাকা স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। জনতার উপস্থিতি টের পেয়ে চক্রের পুরুষ সদস্যরা সুকৌশলে পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থলেই ধরা পড়েন ওই নারী সদস্য। বিক্ষুব্ধ জনতা তাকে আটকে রেখে তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেয়। খবর পেয়ে লবণচরা থানা পুলিশের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত নারীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয়রা জানান, ইদানীং গল্লামারী ও মোহাম্মদ নগর সংলগ্ন এলাকাগুলোতে ছিনতাইকারী চক্রের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে নারীদের ঢাল হিসেবে ব্যবহার করে যাত্রীবাহী পরিবহনে এ ধরনের অঘটন ঘটানো হচ্ছে, যা জনমনে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। এ ঘটনায় ভুক্তভোগী চালককে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটককৃত নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ব্যাপারে লবণচরা থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

More News Of This Category
© All rights reserved © 2025