1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
শহীদ হাদিস পার্কে বেগম জিয়ার জীবনগাথা: আলোকচিত্রে ফুটে উঠল আপসহীন সংগ্রামের ইতিহাস - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| দুপুর ১২:৪০|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

শহীদ হাদিস পার্কে বেগম জিয়ার জীবনগাথা: আলোকচিত্রে ফুটে উঠল আপসহীন সংগ্রামের ইতিহাস

নিজেস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
Spread the love

 

সাধারণ গৃহবধূ থেকে রাষ্ট্রনায়ক এবং পরবর্তীতে গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক হয়ে ওঠার এক রোমাঞ্চকর ও ত্যাগের ইতিহাস এখন খুলনার শহীদ হাদিস পার্কে ভাস্বর হয়ে উঠেছে। সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনকে সাধারণ মানুষের সামনে তুলে ধরতে শুরু হয়েছে দুই দিনব্যাপী বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। বগুড়া মিডিয়া ব্র্যান্ড কালচারাল সোসাইটির আয়োজনে মঙ্গলবার সকালে শুরু হওয়া এই প্রদর্শনীতে বেগম জিয়ার শৈশব, বৈবাহিক জীবন থেকে শুরু করে রাজপথের আন্দোলন এবং কারান্তরীণ জীবনের প্রায় শতাধিক দুর্লভ স্থিরচিত্র স্থান পেয়েছে। প্রতিটি আলোকচিত্র যেন বাংলাদেশের গত চার দশকের রাজনৈতিক ইতিহাসের একেকটি জীবন্ত সাক্ষী হিসেবে দর্শকদের সামনে উপস্থিত হয়েছে।

আলোকচিত্র প্রদর্শনীর পাশাপাশি শহীদ হাদিস পার্কের মুক্তমঞ্চে বেগম জিয়ার জীবন ও সংগ্রামের ওপর নির্মিত একটি বিশেষ তথ্যচিত্র প্রদর্শিত হয়। রাষ্ট্র ও জনগণের অধিকার আদায়ে তাঁর নিরবচ্ছিন্ন লড়াইয়ের সেই দৃশ্যগুলো দেখে উপস্থিত অনেক দর্শককেই আবেগাপ্লুত হতে দেখা যায়। বিশেষ করে নতুন প্রজন্মের দর্শকদের জন্য এই প্রামাণ্যচিত্রটি ছিল দেশের এক লড়াকু নেত্রীর আদর্শকে কাছ থেকে জানার এক অনন্য মাধ্যম। আয়োজকদের মতে, এই প্রদর্শনীর মূল লক্ষ্যই হলো বেগম জিয়ার আপসহীন সত্তাকে ইতিহাসের পাতা থেকে মানুষের হৃদয়ে স্থায়ীভাবে পৌঁছে দেওয়া।

প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সাবেক উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। তিনি তাঁর বক্তব্যে বেগম জিয়াকে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অবিসংবাদিত প্রতীক হিসেবে অভিহিত করেন এবং তাঁর জীবন থেকে শিক্ষা নিয়ে আগামীর বাংলাদেশ গড়ার আহ্বান জানান। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মানসিক স্বাস্থ্য উন্নয়ন বিষয়ক সম্পাদক রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। এছাড়া সাবেক সংসদ সদস্য সৈয়দা নার্গিস আলীসহ বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেশনেত্রীর দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন।

বক্তারা তাঁদের আলোচনায় দেশনেত্রীর ধৈর্য ও অনমনীয় নেতৃত্বের প্রশংসা করে বলেন যে, দীর্ঘ স্বৈরশাসন ও অমানুষিক নির্যাতনের মুখেও তিনি কখনো ক্ষমতার কাছে মাথা নত করেননি। এই প্রদর্শনী কেবল রাজনৈতিক নেতাকর্মীদের জন্য নয়, বরং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়েছে। উদ্বোধনী দিনে বেগম রেহানা ঈসা, অ্যাডভোকেট তছলিমা খাতুন ছন্দা এবং কে এম হুমায়ুন কবিরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রদর্শনীটি দেখতে আসা সাধারণ দর্শনার্থীরা জানান, ছবিগুলোর মাধ্যমে তারা বেগম জিয়ার এমন অনেক মানবিক ও সংগ্রামী অধ্যায় সম্পর্কে জানতে পেরেছেন যা আগে তাঁদের অজানা ছিল।

More News Of This Category
© All rights reserved © 2025