1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
দাকোপে মনার নির্বাচনী গণসংযোগ: ‘ধানের শীষের বিজয় হবে দেশ গড়ার লড়াই’ - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সকাল ১১:১০|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

দাকোপে মনার নির্বাচনী গণসংযোগ: ‘ধানের শীষের বিজয় হবে দেশ গড়ার লড়াই’

নিজেস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
Spread the love

 

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেবল ক্ষমতার পরিবর্তনের লড়াই নয়, বরং বিএনপি’র জন্য এটি দেশ গড়ার শ্রেষ্ঠ সুযোগ হিসেবে অভিহিত করেছেন খুলনা মহানগর বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা। মঙ্গলবার বিকেলে দাকোপ উপজেলা সদর চালনা পৌরসভার ডাকবাংলোসহ বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ ও কুশল বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে জনগণের কল্যাণে সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করা হবে। যার মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, উন্নত স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা এবং বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি হবে অন্যতম অগ্রাধিকার। এছাড়া মসজিদ-মাদ্রাসার পাশাপাশি সকল ধর্মের ধর্মীয় নেতাদের জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত করার প্রতিশ্রুতিও দেন তিনি।

খুলনা-১ আসনের চিত্র বদলে দেওয়ার অঙ্গীকার করে শফিকুল আলম মনা বলেন, এই অবহেলিত জনপদকে আধুনিক করে গড়ে তুলতে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আমীর এজাজ খানের বিজয়ের কোনো বিকল্প নেই। তিনি দাকোপ ও বটিয়াঘাটার যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে বলেন, ঝঁপঝপিয়া, চুনকুড়ি ও বটবুনিয়া-টু-নলিয়ানের ঢাকী নদীর ওপর সেতু নির্মাণসহ গল্লামারী থেকে কালাবগী পর্যন্ত মহাসড়ক নির্মাণ করা হবে। এলাকার দীর্ঘদিনের এই অবহেলা দূর করতে তিনি সাধারণ ভোটারদের প্রতি ধানের শীষ প্রতীকে ভোট বিপ্লব ঘটানোর আহ্বান জানান। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, ধানের শীষের বিজয় মানেই এলাকার দৃশ্যমান উন্নয়ন ও সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা।

গণসংযোগ পরবর্তী এক সংক্ষিপ্ত কর্মীসভায় অ্যাডভোকেট মনা আরও বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে ১৮ কোটি মানুষের হৃদস্পন্দন এবং আগামীর সমৃদ্ধ বাংলাদেশের রূপকার। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ধানের শীষ প্রতীককে বিজয়ী করার দায়িত্ব জনগণের, আর এই বিজয়ের পর এলাকার সামগ্রিক উন্নয়নের দায়িত্ব নেবেন তারেক রহমান। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে তৃণমূলের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন তিনি। এ সময় দাকোপের চালনা পৌরসভাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ধানের শীষের পক্ষে ব্যাপক জনজোয়ার লক্ষ্য করা যায়।

নির্বাচনী এই প্রচারণায় মনার সাথে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সভাপতি সজীব তালুকদার ও কেন্দ্রীয় যুবদল নেতা পার্থ দেব মন্ডল। এছাড়া দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপি’র শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে আব্দুল মান্নান খান, শেখ শাকিল আহম্মেদ দিলু, মোজাফ্ফর হোসেন শেখ এবং আল-আমীন সানাসহ স্থানীয় যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা বলেন, সাধারণ মানুষ এখন পরিবর্তনের অপেক্ষায় প্রহর গুনছে এবং একটি অবাধ নির্বাচনের মাধ্যমে তারা তাদের প্রিয় প্রতীক ধানের শীষকে বিজয়ী করতে উন্মুখ হয়ে আছে।

More News Of This Category
© All rights reserved © 2025