1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
দিঘলিয়ায় নবম শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ, থানায় জিডি - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| দুপুর ২:৪১|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

দিঘলিয়ায় নবম শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ, থানায় জিডি

এস.এম.শামীম দিঘলিয়া।
  • Update Time : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
Spread the love

খুলনার দিঘলিয়া উপজেলায় স্কুলে যাওয়ার পথে এক শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নিখোঁজ শিক্ষার্থীর নাম তাসিন শেখ (১৫)। সে দিঘলিয়া উপজেলার দেয়ারার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং শেখ আসাদের পুত্র।
তাসিন শেখ দিঘলিয়া এম. এ. মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। পরিবার সূত্রে জানা যায়, গত ৩ ফেব্রুয়ারি সকালে সে প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
স্বজনরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে বিষয়টি দিঘলিয়া থানায় অবহিত করেন। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ শিক্ষার্থীর পরিবার ও স্বজনরা যেকোনো সহৃদয় ব্যক্তিকে অনুরোধ জানিয়েছেন—কেউ যদি তাসিন শেখকে কোথাও দেখে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য।
যোগাযোগ:
📞 ০১৭২৪৬১০৬১৭
📞 ০১৯৬৪৪৩৬১৬০
নিখোঁজ শিক্ষার্থীকে দ্রুত উদ্ধারে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

More News Of This Category
© All rights reserved © 2025