1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
ধানের শীষের বিজয় পুরো জাতির ত্যাগের ফসল: রূপসায় আজিজুল বারী হেলাল - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| বিকাল ৫:৫৮|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

ধানের শীষের বিজয় পুরো জাতির ত্যাগের ফসল: রূপসায় আজিজুল বারী হেলাল

নিজেস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
Spread the love

 

খুলনা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, সদ্য সমাপ্ত নির্বাচনে ধানের শীষের এই বিজয় কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর অর্জন নয়, বরং এটি সমগ্র জাতির দীর্ঘদিনের পরিশ্রম ও ত্যাগের চূড়ান্ত ফসল। তিনি উল্লেখ করেন, এই বিজয় প্রমাণ করেছে যে বাংলাদেশের মানুষ স্বৈরশাসনমুক্ত একটি স্বাধীন দেশের জন্য কতটা সাহসী ও আত্মত্যাগী হতে পারে। শুক্রবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সাথে বিজয়ের আনন্দ ভাগাভাগি এবং মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। নবনির্বাচিত এই সংসদ সদস্যকে কাছে পেয়ে রূপসার আলাইপুর থেকে শুরু করে ঘাটভোগ ও বামনডাঙ্গা পর্যন্ত সর্বস্তরের মানুষ উল্লাসে ফেটে পড়ে এবং বিভিন্ন স্থানে তাঁকে খণ্ড খণ্ড সংবর্ধনা দেওয়া হয়।

আজিজুল বারী হেলাল তাঁর বক্তব্যে এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তার বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি স্পষ্ট করে বলেন, এই বিজয়ের পর খুলনা-৪ অঞ্চলের প্রতিটি ধর্মের মানুষ যেন সম্পূর্ণ নিরাপদ ও নির্বিঘ্নে বসবাস করতে পারে, তার জন্য সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বিজয়ের আনন্দকে পুঁজি করে যদি কেউ কোনো বিশেষ সম্প্রদায়ের ওপর অন্যায়-অত্যাচার, জুলুম, চাঁদাবাজি কিংবা জমি দখলের দুঃসাহস দেখায়, তবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধী যে দলেরই হোক না কেন, তাদের কঠোর শাস্তির আওতায় এনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করার ঘোষণা দেন তিনি। একটি অশুভ মহল দেশের স্বাধীনতাকে ভুলুণ্ঠিত করার যে নীল নকশা এঁকেছিল, জনগণের ব্যালট বিপ্লব সেই স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

নির্বাচন পরবর্তী এই গণসংযোগে আজিজুল বারী হেলাল রূপসা উপজেলার আলাইপুর, পিঠাভোগ, নারকেলি চাঁদপুর, ঘাটভোগ, সিন্দুরডাঙ্গা, বলটী, নতুনদিয়া, বান্ধাখালসহ বিভিন্ন গ্রামে সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান। এরপর তিনি তেরখাদা ও দিঘলিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামগুলোতে নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন। প্রতিটি সভায় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিজয়ের আনন্দ ধরে রাখতে হলে প্রতিহিংসা পরিহার করে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সাধারণ মানুষের আস্থা অর্জনের মাধ্যমেই এই বিজয়কে সার্থক করে তুলতে হবে। নির্যাতিত ও অবহেলিত মানুষের পাশে থেকে ন্যায়বিচারের ভিত্তিতে সমাজ গড়ার অঙ্গীকার করেন তিনি।

এই সফরের সময় নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে খুলনা জেলা ও উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু এবং জেলা শ্রমিক দলের সভাপতি উজ্জ্বল সাহা। এছাড়া স্থানীয় বিভিন্ন ইউনিয়নের বিএনপি নেতা, সমাজসেবক ও বিপুল সংখ্যক সাধারণ নেতাকর্মী তাঁর এই বিজয়ী কাফেলায় অংশ নেন। নেতাকর্মীদের পাশাপাশি হিন্দু ধর্মালম্বী ও সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দকেও তাঁর সাথে এই গণসংযোগে সক্রিয়ভাবে দেখা যায়, যা এলাকায় এক ভিন্নধর্মী রাজনৈতিক ঐক্যের বার্তা দিয়েছে।

More News Of This Category
© All rights reserved © 2025