1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনা শিল্পকলা একাডেমিতে একুশে উপলক্ষে বিশেষ আয়োজন - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| দুপুর ১:০৭|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

খুলনা শিল্পকলা একাডেমিতে একুশে উপলক্ষে বিশেষ আয়োজন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
Spread the love

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিশেষ আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) জনাব মোঃ মোখতার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার, খুলনা জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, খুলনা জনাব আ. স. ম. জামশেদ খোন্দকার।
অনুষ্ঠানে বক্তারা ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন এবং ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পুলিশ কমিশনার তার বক্তব্যে বলেন, বাঙালি জাতি প্রথমবারের মতো বুকের রক্ত দিয়ে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা করেছিল। সালাম, রফিক, বরকতসহ অগণিত শহিদের আত্মত্যাগ থেকেই দেশের সকল স্বাধিকার আন্দোলনের সূচনা।
তিনি আরও বলেন, বাংলা আমাদের আত্মপরিচয় ও আবেগের ভাষা। জীবন-জীবিকার প্রয়োজনে নানা ভাষা শেখা প্রয়োজন হলেও মাতৃভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখা সবার দায়িত্ব। প্রযুক্তিনির্ভর এই যুগেও বাংলায় ভাব প্রকাশে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
একটি উন্নত ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র গঠনে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। ভাষা আন্দোলনের চেতনা ধারণ করেই সমৃদ্ধ বাংলাদেশের পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয় অনুষ্ঠানে।
অনুষ্ঠানে খুলনা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্), পুলিশ সুপার, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে কবিতা আবৃত্তি ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো আয়োজনজুড়ে ছিল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও স্মরণের আবহ।

More News Of This Category
© All rights reserved © 2025