1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
মাতৃভাষা দিবসে ডাকটিকিট উন্মোচন, তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর প্রথম অফিস - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| দুপুর ১:৩১|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

মাতৃভাষা দিবসে ডাকটিকিট উন্মোচন, তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর প্রথম অফিস

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
Spread the love

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজ প্রথমবারের মতো সকাল ১০:১০ মিনিটে (২১ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার) রাজধানীর তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করতে আসেন।
কার্যালয়ে পৌঁছালে মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীকে সৌজন্য স্বাগত জানান।
প্রধানমন্ত্রী তার নিজ কার্যালয়ের মূল ভবনে প্রবেশ করার আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় দায়িত্বপালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। তিনি পুরনো অনেক সহকর্মীর নাম ধরে তাদের কাছে যান এবং ব্যক্তিগতভাবে কথাও বলেন, যা দেখে অনেকেই কিছুক্ষণ ভুলে যান যে দেশের প্রধানমন্ত্রী তাঁদেরই মধ্যেই আছেন।
এদিন প্রধানমন্ত্রী একটি স্বর্ণচাঁপা ফুলের চারা প্রধানমন্ত্রীর কার্যালয় চত্বরে রোপণ করেন এবং মহান আল্লাহপাকের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করে বিশেষ মোনাজাত আদায় করেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, পিএসসি, জি (অব.) সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ উপলক্ষে বিশেষ ডাক টিকিট উন্মোচন করেন।

তথ্য ও ছবি: পিএম অফিস

More News Of This Category
© All rights reserved © 2025