1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
আমাদের খুলনা - khulnarprotichchobi
২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| দুপুর ১:৪৪|
শিরোনামঃ
খুলনায় সোহাগ পরিবহনের ধাক্কায় বাবা-ছেলের মৃত্যু, আইসিইউতে আরেকজন। খুলনা টিটিসিতে বিনা খরচে জাপানি ভাষা শিক্ষা কোর্সের উদ্বোধন খুলনায় আজমুল হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার আজমুল হত্যার বিচারের দাবিতে সোনাডাঙ্গায় শিক্ষার্থীদের অবরোধ,নগর প্রশাসকের আশ্বাসে অবরোধ প্রত্যাহার আপন শহরে সমাধির জন্য দুই গজ মাটিও জুটল না মুঘল শেষ সম্রাট জাফরের সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদারের অঙ্গীকার খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে ৩৪ পদে নিয়োগ আজ থেকে নতুন দামে জ্বালানি তেল, লিটারে বাড়ল ২০ টাকা। দিঘলিয়ায় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠল। খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় গভীর রাতে যুবকের মৃত্যু, শরীরে আঘাতের চিহ্ন নিয়ে রহস্য।

আমাদের খুলনা

পরশমনি
  • Update Time : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
Spread the love

বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহর। খুলনা জেলা এবং খুলনা বিভাগের সদর দপ্তর এই খুলনা শহরে অবস্থিত। খুলনা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে রূপসা, ভৈরব এবং ময়ুর নদীর তীরে অবস্থিত। বাংলাদেশের প্রাচীনতম নদী বন্দরগুলোর মধ্যে খুলনা অন্যতম।

ইতিহাস সুত্রে জানা যায়, ভৈরবের অপরপাশে সেনহাটিতে প্রথম খুলনার জনবসতি গড়ে উঠে। ১৭৮১ সনে তা থানায় রুপান্তর হয়, যার নাম দেওয়া হয় “নয়াবাদ”। ১৭৮৬ সনে তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানী নিযুক্ত ম্যাজিস্ট্রেট মিঃ টিলম্যান হেঙ্কেল এর সুপারিশে যশোরকে জেলায় রুপান্তরিত করা হয় এবং খুলনা ছিল এ জেলার অন্যতম থানা। ১৮৪২ সনে খুলনা মহকুমায় রুপ লাভ করে। খুলনা অবিভক্ত বাংলার প্রথম মহকুমা। মহকুমার পরিধি বর্তমান খুলনা ও বাগেরহাট জেলা পর্যন্ত বিস্তৃত ছিল। প্রথম মহকুমার ম্যাজিষ্ট্রেট হন এইচ, এস, শ্ এবং এটাই প্রত্যক্ষ ইংরেজ শাসনের সুত্রপাত হয়।

১৮৪৫ সনে প্রথম মহকুমার ভবন নির্মান করা হয় যা বর্তমানের জেলা প্রশাসকের বাসভবন। ১৮৬৩ সনে বাগেরহাটে স্বতন্ত্র মহকুমার গোড়াপত্তন হয়। এ অঞ্চলে কৃষি আবাদ ও বাণিজ্য বৃদ্ধি এবং সম্পদ রক্ষার দরুন ১৮৮২ সনের ২৫শে এপ্রিল সরকারী বিজ্ঞপ্তি অনুযায়ী খুলনা জেলার জন্ম হয়। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা মহকুমা নিয়ে ঐ বৎসর ১লা জুন নতুন এ জেলার কাজ শুরু হয়। প্রথম জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন ডব্লুউ এন ক্লে, যার নামানুসারেই বর্তমান শহরে ক্লে রোড রয়েছে।

১৮৮৪ সালে খুলনা পৌরসভা গঠিত হয়। ১৯৪৭ সালে দেশভাগের পর কলকাতা বন্দরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় নতুন বন্দরের প্রয়োজনীয়তার প্রেক্ষিতে বর্তমান খুলনা শহরের অদূরে চালনা বন্দর নির্মাণ করা হয় এবং ভৈরব নদীর তীরবর্তী খালিশপুর গ্রামে বড় বড় শিল্প কারখানা গড়ে উঠতে থাকে। বন্দর ও শিল্প কারখানাকে কেন্দ্র করে গড়ে উঠতে থাকে নতুন শহর। নির্মিত হয় আধুনিক আইল্যান্ড, নিয়ন বাতিতে সজ্জিত রাজপথ ও জনপথ। এভাবেই খুলনা শিল্প নগরীর দিকে অগ্রযাত্রা শুরু করে।

খুলনা নামকরণের উৎপত্তি নিয়ে মতভেদ রয়েছে। তবে সবচেয়ে বেশি আলোচিত মতগুলো হচ্ছে- ধনপতি সওদাগরের দ্বিতীয় স্ত্রী খুলনার নামে নির্মিত ‘খুলনেশ্বরী মন্দির’ থেকে খুলনা নামের উৎপত্তি। এই অঞ্চলের পূর্বে নাম ছিলো জাহানাবাদ।১৭৬৬ সালে ‘ফলমাউথ’ জাহাজের নাবিকদের উদ্ধারকৃত রেকর্ডে লিখিত Culnea শব্দ থেকে খুলনা।অনেক বিজ্ঞজনের মতে ‘কিসমত খুলনা’ মৌজা থেকে খুলনা নামের উৎপত্তি হয়েছে। বৃটিশ আমলের মানচিত্রে লিখিত Jessore- Culna শব্দ থেকে খুলনা এসেছে বলেও অনেকের ধারণা। তবে কোনটি সত্য তা এখনও গবেষণার বিষয়।

 

More News Of This Category
© All rights reserved © 2025