
খুলনা মহানগর যুবলীগের প্রভাবশালী নেতা শওকত হোসেনকে আটক করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (৬ মার্চ) রাত প্রায় ১২টার দিকে ঢাকার পল্টন এলাকার পলওয়েল মার্কেট থেকে তাকে আটক করা হয়।
এ বিষয়ে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) তৈমুর ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার পল্টন এলাকার পলওয়েল মার্কেট থেকে তাকে আটক করা হয়। অভিযানে ডিবি ওসি তৈমুর ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টিম অংশ নেয়।
পুলিশ জানায়, শওকত হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলাসহ একাধিক মামলা রয়েছে।
আটকের পর তাকে খুলনায় নিয়ে আসার জন্য খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল রওনা হয়েছে বলে জানিয়েছেন ডিবি ওসি তৈমুর