1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
দেড়শ বছরের সরোদের সুরে ভেসে উঠল লালবাগ কেল্লা - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সন্ধ্যা ৬:১১|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

দেড়শ বছরের সরোদের সুরে ভেসে উঠল লালবাগ কেল্লা

পরশমনি
  • Update Time : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
Spread the love

ওস্তাদ আলাউদ্দিন খাঁর ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার রাতে ঐতিহাসিক লালবাগ কেল্লায় বসে সুরের আসর। আলোকসজ্জায় সেজে ওঠে কেল্লা প্রাঙ্গণ— যেন কোনো রাজকীয় অন্দরমহলের জমকালো আয়োজন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস একটি ভিডিও বার্তার মাধ্যমে। তিনি বলেন,

> “বিশ্ব সংগীতের ভুবনে কিংবদন্তিতুল্য এক ব্যক্তিত্ব ওস্তাদ আলাউদ্দীন খাঁ। ভারতীয় শাস্ত্রীয় সংগীতকে তিনি বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছেন। ঐতিহাসিক লালবাগ কেল্লায় তাঁর জন্মদিন উদযাপন এক বিশেষ তাৎপর্যের বিষয়।”

এরপর প্রদর্শিত হয় ওস্তাদ আলাউদ্দিন খাঁর জীবন ও কর্মের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র।
রাত ৮টার দিকে রাগ ভীমপলশ্রী নিয়ে মঞ্চে আসেন পণ্ডিত অসিত দে। এরপর রাত ৮টা ৪৫ মিনিটে রাগ কিরওয়ানি পরিবেশন করেন বেঙ্গল পরম্পরা সঙ্গীতালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। সংগীত পরিচালনায় ছিলেন মৈত্রী সরকার।
অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে ছিলেন —
অভিজিৎ কুন্ডু (কণ্ঠ–ধ্রুপদ), প্রশান্ত ভৌমিক (তবলা), ফাহমিদা নাজনীন (তবলা), শুক্লা হালদার (এস্রাজ), নিলয় হালদার (সারেঙ্গি), ইসরা ফুলঝুরি খান (সরোদ), ইলহাম ফুলঝুরি খান (সরোদ), সোহিনী মজুমদার (সেতার) ও মোহাম্মাদ কাওছার (সেতার)।

সবশেষে মঞ্চে আসেন অনুষ্ঠানের মূল আকর্ষণ—ওস্তাদ আলাউদ্দিন খাঁর প্রপৌত্র সিরাজ আলী খান। পরিবেশনা শুরুর আগে তিনি বলেন,

> “আজ আমি যে সরোদটি বাজাচ্ছি, এটি আমার বড় বাবার সরোদ। আনুমানিক দেড়শ বছরের পুরনো। আমাদের পরিবারের উত্তরাধিকার।”

এরপর সরোদের সুরে মুগ্ধতা ছড়ান সিরাজ আলী খান। তার সহযোগী শিল্পী ছিলেন কল্লোল ঘোষ ও আর্চিক ব্যানার্জী (তবলা)।

অনুষ্ঠান সঞ্চালনা করেন অভিনয়শিল্পী আফজাল হোসেন ও মারিয়া ফারিহ উপমা।
শুভেচ্ছা বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপান, ইতালি, চীন, পাকিস্তান, ভারত, ফিলিপাইন, বতসোয়ানা ও ইউনেস্কাসহ বিভিন্ন দেশের দূতাবাসের প্রতিনিধি।
এছাড়া উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল ইসলাম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাব।

More News Of This Category
© All rights reserved © 2025