
রাজধানী ঢাকা মহানগরে ভূমিকম্প-পরবর্তী উদ্ধার কার্যক্রম জোরদার করতে ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এ তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি।
সোমবার সকালে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় মাঠে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে সচেতনতা বৃদ্ধির মহড়ায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান–এর নির্দেশনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ভূমিকম্প-পরবর্তী উদ্ধার অভিযান ত্বরান্বিত করা এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে রাজধানীতে এক লাখ স্বেচ্ছাসেবক গড়ে তোলার কর্মসূচি হাতে নিয়েছে।
মন্ত্রী বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। জলবায়ু পরিবর্তনের প্রভাবেও সাম্প্রতিক সময়ে দুর্যোগের ধরন পরিবর্তিত হচ্ছে। তাই দুর্যোগকে ভয় না পেয়ে তা মোকাবিলার সক্ষমতা বাড়াতে হবে। নিয়মিত মহড়া মানুষের ভীতি দূর করে এবং দুর্যোগ মোকাবিলায় সাহস ও প্রস্তুতি বাড়ায় বলেও তিনি উল্লেখ করেন।
১০ মার্চ পালিতব্য জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে এই মহড়ার আয়োজন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো”।
প্রফেসর ড. আব্দুল লতিফ–এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাইফুল আলম খান, সাইদুর রহমান খান, রেজওয়ানুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এবং ড. কবীর মো. আশরাফ আলমসহ সংশ্লিষ্ট