
নিজস্ব প্রতিবেদক :
সিএনজিচালিত অটোরিকশায় বহন করা তলাবিহীন ৩০টি টুকরির মধ্যে অভিনব কৌশলে লুকিয়ে রাখা প্রায় ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-০১, জামালপুর।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এসময় তলাবিহীন টুকরির ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃত গাঁজা ও ব্যবহৃত সিএনজিটি আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে জব্দ করা হয়েছে।
র্যাব-১৪ জানায়, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।