1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
দিঘলিয়ায় গণহত্যা দিবস, স্বাধীনতা দিবস ও ঈদ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সকাল ১১:২৬|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

দিঘলিয়ায় গণহত্যা দিবস, স্বাধীনতা দিবস ও ঈদ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সুজিত বাছাড়
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
Spread the love

 

খুলনার দিঘলিয়া উপজেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ হারুন অর রশিদ।
সভায় আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের পাশাপাশি ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়া পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, বাজার ব্যবস্থাপনা এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও মতবিনিময় করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এটিএম শাহ আলম, উপজেলা তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা প্রকাশ কুমার আইচ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহাগ হোসেন, সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম, উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মুনায়েম খান, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মুস্তাফিজুর রহমান, স্যানিটারি ইন্সপেক্টর আমিরুল ইসলাম, দিঘলিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, সাংবাদিক সৈয়দ জাহিদুজ্জামানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক ব্যক্তিবর্গ ও সুধীজন।
সভায় বক্তারা বলেন, জাতীয় দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় পালনের পাশাপাশি ঈদকে কেন্দ্র করে জনগণের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভা শেষে বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

More News Of This Category
© All rights reserved © 2025