
বিনোদন ডেস্ক:
জনপ্রিয় সংগীতশিল্পী Tanjib Sarowar হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) মধ্যরাতে উচ্চ রক্তচাপ বেড়ে গেলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।
শুক্রবার গায়কের স্ত্রী সাবা সানজিদা রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানান, তানজীব সারোয়ার আগে থেকেই উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছিলেন। হঠাৎ করে রক্তচাপ বেড়ে যাওয়ায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং জরুরি বিভাগ থেকে আইসিইউতে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে তানজীব সারোয়ারকে নিয়ে আত্মহত্যার চেষ্টার খবর ছড়িয়ে পড়লে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছেন তার স্ত্রী। তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, সবার দোয়া ও ভালোবাসায় তানজীব এখন মোটামুটি সুস্থ। দয়া করে যাচাই না করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করবেন না।”
তিনি আরও জানান, গায়কের শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে এবং সবাইকে তার জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, ‘দিল আমার’, ‘মেঘ মিলন’ ও ‘গা ছুঁয়