1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
দিঘলিয়ায় হত্যা মামলার আসামি আটক, বন্দুক ও টাকা উদ্ধার - khulnarprotichchobi
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ১:০৮|
শিরোনামঃ
লবণচরায় কেএমপির নিজস্ব থানা উদ্বোধন জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন উপলক্ষে গ্রাফিতি প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনির সুস্থতার কামনা বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি হাসপাতালে ভর্তি, সুস্থতার জন্য দোয়া কামনা মরহুম শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিশেষ দোয়া মাহফিল বুধবার শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র ৩ সহযোগী গ্রেপ্তার খুলনা রেলস্টেশনে মার্বেল টাইলসের ওপর ঘুমিয়ে থাকা শিশুর ছবি নাড়া দিল হৃদয় খুলনা মহানগর যুবদলের ৩১ ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত খুলনা রেঞ্জে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

দিঘলিয়ায় হত্যা মামলার আসামি আটক, বন্দুক ও টাকা উদ্ধার

আঞ্চলিক প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
Spread the love

স্টিমার ঘাটে ছিনতাইচেষ্টার ঘটনায় জড়িত সন্দেহ; অভিযানে পুলিশের সাফল্য

খুলনার দিঘলিয়া উপজেলায় হত্যা মামলার এক আসামি আব্দুর রহমান (২৬)কে আটক করেছে পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) তাকে আটক করা হয়। এ ঘটনায় দিঘলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আটক আব্দুর রহমান উপজেলার দেয়াড়া কলোনির বাসিন্দা মৃত আ. জলিল বেপারীর ছেলে। তার কাছ থেকে একটি একনালা বন্দুক, গুলির খোসা এবং নগদ ৯২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ রাতে দেয়াড়া স্টিমার খেয়াঘাট এলাকায় বিকাশ ও ফ্লেক্সিলোড ব্যবসায়ী তৌহিদুলের পথরোধ করে ছিনতাইয়ের চেষ্টা চালায় একটি চক্র। এ সময় ছিনতাইকারীদের ছোড়া গুলিতে লক্ষ্যভ্রষ্ট হয়ে তাদেরই একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম জানান, উদ্ধার হওয়া অস্ত্র ও টাকা ছিনতাইয়ের ঘটনার সঙ্গে সম্পৃক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। পাশাপাশি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

More News Of This Category
© All rights reserved © 2025