
পাইকগাছায় সাত্তার শেখ (৪৫) নামে এক নৈশ প্রহরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলার চাঁদখালী ইউনিয়নের গজালিয়া গ্রামের উত্তর পাড়ায় নিজ বসত ঘরের আড়াই গলায় রশি দিয়ে আত্মহত্যার এ ঘটনা ঘটে।
আত্মহত্যাকারী সাত্তার শেখ ওই এলাকার বেলায়েত শেখের ছেলে। তিনি এলাকার গজালিয়া মাদ্রাসায় নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জেরে পরিবারের অগোচরে আত্মহত্যা করেন তিনি। পরে বিষয়টি জানাজানি হলে স্বজনরা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান থানার অফিসার ইনচার্জ ওসি গোলাম কিবরিয়া।