1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
সোনাডাঙ্গায় মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার - khulnarprotichchobi
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সন্ধ্যা ৬:৫৪|
শিরোনামঃ
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবলীগ কর্মী নিহত ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনার ২৮ নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপণ ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, পথচারী নারী গুরুতর আহত খুলনায় লেক থেকে কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার নিরালার ভাড়া বাসায় গৃহবধূর মৃত্যু, তদন্তে পুলিশ বড় বোন হারিয়ে হাসতে ভুলে যাওয়া তাহসিনের মুখে আবারও হাসি, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ লবণচরায় কেএমপির নিজস্ব থানা উদ্বোধন জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন উপলক্ষে গ্রাফিতি প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনির সুস্থতার কামনা বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি হাসপাতালে ভর্তি, সুস্থতার জন্য দোয়া কামনা

সোনাডাঙ্গায় মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আল মাহফুজ শাওন
  • Update Time : রবিবার, ৩ মে, ২০২৬
Spread the love

 

মো: আল-মাহফুজ শাওন

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জিআর সাজা পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে।

রবিবার (৩ মে ২০২৬) থানা এলাকার গোবরচাকা নবীনগর এলাকায় অভিযান পরিচালনা করে এএসআই (নিঃ) মোঃ হাসান জাহিদ সঙ্গীয় ফোর্সসহ নিজ বাসা থেকে মোঃ শাহাবুল সরদার (৩৮) নামে ওই আসামিকে গ্রেফতার করেন। তিনি মৃত ইসলাম সরদারের ছেলে এবং গোবরচাকা নবীনগরের বাসিন্দা।

পুলিশ জানায়, কেএমপি’র খালিশপুর থানার মামলা নং-১৬(০১)২০২২, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ধারা ৩৬(১) সারণির ১০(ক) মামলায় আদালত তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এছাড়া সিডিএসএম পর্যালোচনায় জানা গেছে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আরও ৩টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

More News Of This Category
© All rights reserved © 2025