1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনার নিরালা মোড়ে ছিনতাইচেষ্টার ঘটনায় দুইজনের কারাদণ্ড - khulnarprotichchobi
১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সন্ধ্যা ৭:২৪|
শিরোনামঃ
পূর্ব শত্রুতার জেরে কলাগাছ কেটে সাবাড় তরুণরাই দেশের সবচেয়ে বড় শক্তি: রকিবুল ইসলাম বকুল দিঘলিয়ায় শুরু হচ্ছে ঐতিহ্যবাহী কুরবানীর পশুর হাট, চলছে ব্যাপক প্রস্তুতি বাগেরহাট জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সঙ্গে এম এ সালামের শুভেচ্ছা বিনিময় বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ইপিআই কার্যক্রমে অনিয়মের অভিযোগ, মেডিকেল টেকনোলজিস্টকে কৈফিয়ত তলব দিঘলিয়ার চার ইউনিয়নে জামায়াতের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত পকেটেই লুকিয়ে আছে গুপ্তচর: আপনার স্মার্টফোনের ক্যামেরা গোপনে চালু হচ্ছে না তো? ভুলবশত পোস্ট হওয়া ফেসবুক স্টোরি নিয়ে বিব্রত? জেনে নিন দ্রুত ছবি বা ভিডিও মুছে ফেলার সহজ কৌশল মরণঘাতী জাপানিজ এনসেফালাইটিসের হানা: বাংলাদেশে কি বড় স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা? সাধারণ জন্ডিস যখন ডেকে আনে চরম বিপদ: কখন হতে পারে প্রাণঘাতী লিভার ফেইলিউর

খুলনার নিরালা মোড়ে ছিনতাইচেষ্টার ঘটনায় দুইজনের কারাদণ্ড

আল মাহফুজ শাওন
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
Spread the love

আল-মাহফুজ শাওন

খুলনা মহানগরীর নিরালা মোড়ে ইজিবাইক থেকে টাকা ছিনতাইয়ের সময় জনতার হাতে আটক দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন— আল-আমীন (৪৫), পিতা আব্দুল আজিজ, সাং নাগের বাজার, বাগেরহাট এবং আমির ফকির (২৭), পিতা মজিদ, সাং গাবতলা, মোরেলগঞ্জ, বাগেরহাট।

আদালত সূত্রে জানা যায়, আল-আমীনকে ৩ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া আমির ফকিরকে ১ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার নিরালা মোড়ে একটি ইজিবাইক থেকে টাকা ছিনিয়ে নেওয়ার সময় স্থানীয় জনতা তাদের হাতেনাতে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়। পরবর্তীতে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ দণ্ডাদেশ প্রদান করেন। উল্লেখ্য, গত রাতে একই স্থানে জনতার হাতে আটক হয় ওই দুই আসামি।

এ ঘটনায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরলেও এলাকায় ছিনতাই ও অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর আরও তৎপরতা কামনা করেছেন তারা।

More News Of This Category
© All rights reserved © 2025