1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
ষাটগম্বুজ মসজিদে ঈদের নামাজে হাজারো মুসল্লির ঢল - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| দুপুর ২:৩৩|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

ষাটগম্বুজ মসজিদে ঈদের নামাজে হাজারো মুসল্লির ঢল

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
Spread the love

বিশ্ব ঐতিহ্য ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় অনুষ্ঠিত এ জামাতে অংশ নিতে ভোর থেকেই মুসল্লিদের ঢল নামে মসজিদ প্রাঙ্গণে। জেলার বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো মুসল্লির উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় এক মিলনমেলায়।
ঈদের প্রধান জামাতে সাধারণ মুসল্লিদের পাশাপাশি অংশ নেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজনৈতিক নেতা এমএ সালাম, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম মো. বাতেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ। জামায়াতে ইমামতি করেন হযরত খানজাহান আলী (রহ.) মাজার সংলগ্ন মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. খালিদ।
নামাজ শেষে মুসল্লিরা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে উপস্থিত নেতৃবৃন্দ ও মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করা হয়।
এ সময় এমএ সালাম বলেন, “বাগেরহাটে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে বসবাস করে। আমরা সহাবস্থান ও সম্প্রীতিতে বিশ্বাসী।”
ঈদের জামাতকে কেন্দ্র করে ষাটগম্বুজ এলাকায় ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, টুরিস্ট পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন।
এছাড়া বাগেরহাটের বিভিন্ন উপজেলা ও গুরুত্বপূর্ণ জামে মসজিদেও শান্তিপূর্ণভাবে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।

More News Of This Category
© All rights reserved © 2025