1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় দিঘলিয়া প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ - khulnarprotichchobi
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| বিকাল ৫:২২|
শিরোনামঃ
খুলনায় রথযাত্রা উদ্বোধন করলেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। খুলনায় ভ্যাপসা গরমে অস্বস্তি, বিকেলে বৃষ্টি হতে পারে ৬০ শতাংশ। দিঘলিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস’ পালিত। খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের মায়ের ইন্তেকাল। নতুন বিতর্কে আর্জেন্টিনা,ফকল্যান্ডস ইস্যুতে ফিফার শাস্তির মুখে বিশ্বচ্যাম্পিয়নরা। টানা সাত দিনের বৃষ্টিতে খুলনার হকারদের জীবনে চরম দুর্ভোগ, পরিবারে নেমেছে খাদ্য সংকট। খুলনা ওয়াসার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান মনিকে সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ পরিষদের ফুলেল শুভেচ্ছা। সবুজ, নিরাপদ ও বাসযোগ্য ভবিষ্যৎ বিনির্মাণে কেএমপির ১২ হাজার ৫০০ বৃক্ষরোপণ কর্মসূচি। সাংবাদিকদের ওপর গুলিবর্ষণের ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় দিঘলিয়া প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় দিঘলিয়া প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

ওয়াহিদ মুরাদ, বিশেষ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
Spread the love

ওয়াহিদ মুরাদ, বিশেষ প্রতিনিধি:
খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে দিঘলিয়া প্রেসক্লাব। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার (১৪ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে খুলনা মহানগরীর জাতিসংঘ শিশুপার্কের পশ্চিম পাশে জলিলের দোকানের সামনে এ ঘটনা ঘটে। এ সময় মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার কোষাধ্যক্ষ রকিবুল ইসলাম মতি, খুলনা প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব ও এমইউজে খুলনার সাবেক সহ-সাধারণ সম্পাদক এবং স্টার নিউজের খুলনা ব্যুরো প্রধান রাফিউল ইসলাম টুটুল, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার খুলনা ব্যুরো প্রধান আওয়াল শেখ, এমইউজে খুলনার সদস্য ও দৈনিক খুলনাঞ্চলের স্টাফ রিপোর্টার সৈয়দ রানা কবীরসহ কয়েকজন সাংবাদিক সেখানে অবস্থান করে আলাপচারিতায় ব্যস্ত ছিলেন।
এমন সময় একটি মোটরসাইকেলে এসে দুই দুর্বৃত্ত সাংবাদিকদের লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় খুলনার সাংবাদিক সমাজের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
সাংবাদিকদের ওপর এ হামলার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে বুধবার (১৫ জুলাই) দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবের সামনে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে খুলনার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নিয়ে ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলেন।
এক যৌথ বিবৃতিতে দিঘলিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণের মতো ন্যক্কারজনক ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান।
বিবৃতি প্রদান করেন দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মো. শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি গাজী জামসেদুল ইসলাম সৌরভ, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার এস. এম. ওয়াহিদ মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক কে. এম. আসাদুজ্জামান, সহ-সম্পাদক মো. মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ ওয়াছিক উল্লাহ হোসাইনী রাজিব, দপ্তর সম্পাদক মো. আশরাফ হোসেন, প্রচার সম্পাদক মো. সালাহ উদ্দিন মোল্যা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তৌহিদুল ইসলাম রূপম, ক্রীড়া সম্পাদক মো. রানা মোল্লা, নির্বাহী সদস্য এম. ফরহাদ কাদির, এস. এম. রফিকুল ইসলাম বাবু, মো. শামীম হক, এস. এম. হাবিবুর রহমান তারেক, কার্যকরী সদস্য আরিফুল ইসলাম হাসান, এস. এম. শামীম, সদস্য মল্লিক মোকছেদুর রহমান খোকন, মো. হাবিবুর রহমান মল্লিক, অধ্যাপক মো. লোকমান হোসেন, এস. এম. মেহেদী হাসান, কিশোর কুমার দে, এস. এম. শামীম-২, শেখ রুবেল, রাজু আহমেদসহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।

More News Of This Category
© All rights reserved © 2025