1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনায় চাঞ্চল্যকর নির্জনা হত্যা মামলায় ঘাতক বাবা আকাশকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ ও কেএমপির যৌথ দল - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সকাল ১০:৪৫|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

খুলনায় চাঞ্চল্যকর নির্জনা হত্যা মামলায় ঘাতক বাবা আকাশকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ ও কেএমপির যৌথ দল

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
Spread the love

খুলনার চাঞ্চল্যকর নির্জনা হত্যা মামলার প্রধান আসামি ঘাতক বাবা আলিম ওরফে আকাশকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, স্পেশাল কোম্পানি এবং সদর থানা, কেএমপি, খুলনার যৌথ আভিযানিক দল। র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৬, স্পেশাল কোম্পানি এবং সদর থানা, কেএমপি, খুলনার যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১৮ই জুলাই ২০২৬ ইং তারিখ দুপুর ১৪:৫০ ঘটিকার সময় খুলনা জেলার ডমুরিয়া থানাধীন ডুমুরিয়া বাজারস্থ আব্দুল কুদ্দুস এর চায়ের দোকানে অভিযান পরিচালনা করে খুলনা সদর থানার চাঞ্চল্যকর নির্জনা (১৬) হত্যা মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি

মোঃ আলীম হোসেন আকাশ (৪০),* পিতা: মোঃ মীর সোহরাব হোসেন, সাং: মিস্ত্রিপাড়া খাল রোড, থানা: সদর, জেলা: খুলনাকে গ্রেফতার করেন।মামলার ঘটনা সূত্রে জানা যায়, গত ৮ই জুলাই ২০২৬ ইং তারিখ রাতে অজ্ঞাতনামা কে বা কারা মামলার ভিকটিম আরফানা হোসেন নির্জনাকে (১৬) হত্যা করে প্লাস্টিকের বস্তার মধ্যে রেখে খুলনা সদর থানাধীন প্রান্তিকা আবাসিক এলাকায় ফেলে রেখে যায়।

বিষয়টি খুলনা সদর থানা পুলিশ জানতে পেরে ভিকটিমের মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করতঃ লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। উক্ত ঘটনায় খুলনা সদর থানায় কর্মরত নারী এসআই (নিঃ) লাভলী আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে কেএমপি’র সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

More News Of This Category
© All rights reserved © 2025