1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
প্রাথমিক পর্যায়েই এনআইডির তথ্য সংগ্রহের চিন্তা করছে ইসি। - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| দুপুর ১২:৫৫|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

প্রাথমিক পর্যায়েই এনআইডির তথ্য সংগ্রহের চিন্তা করছে ইসি।

মোঃ আল মাহফুজ শাওন
  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
Spread the love

মো: আল-মাহফুজ শাওন

বর্তমানে ১৬ বছর বয়স থেকে ভোটার হওয়ার জন্য নিবন্ধন করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। তবে ভবিষ্যতে এনআইডির জন্য তথ্য সংগ্রহের বয়সসীমা আরও কমিয়ে প্রাথমিক বিদ্যালয় পর্যায় পর্যন্ত নেওয়া যায় কি না, তা নিয়ে ভাবনাচিন্তা করছে কমিশন।

মঙ্গলবার (২১ জুলাই) নির্বাচন ভবনে অনুষ্ঠিত ইসির ১২তম কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, বর্তমানে ১৬ বছর ও তদূর্ধ্ব বয়সী নাগরিকদের জাতীয় পরিচয়পত্র বা ভোটার তালিকার জন্য তথ্য সংগ্রহ করা হয়। কোনো নাগরিকের বয়স ১৮ বছর পূর্ণ হলে তিনি স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যান। এর আগে পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তির তথ্য ‘ডরম্যান্ট’ বা সুপ্ত অবস্থায় থাকে।

ইসি সচিব জানান, তথ্য সংগ্রহের বর্তমান বয়সসীমা আরও কমিয়ে এসএসসি, অষ্টম শ্রেণি কিংবা প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি পর্যায় পর্যন্ত নামানো যায় কি না, তা নিয়ে কমিশন পর্যালোচনা করছে। সার্বিক বিষয় বিশ্লেষণ করে দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

অনলাইনে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন

সাধারণ মানুষের ভোগান্তি কমাতে ভোটার এলাকা স্থানান্তরের আবেদন অনলাইনে করার ব্যবস্থা চালু করা হচ্ছে বলেও জানান আখতার আহমেদ। এ জন্য নির্ধারিত প্রাতিষ্ঠানিক ফি দিতে হবে।

এ ছাড়া আইন অনুযায়ী প্রতি ১৫ বছর পরপর জাতীয় পরিচয়পত্র নবায়নের বিষয়টিও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। নবায়নের সময় নির্ধারিত একটি ফর্মে আবেদনকারীকে তার পারিবারিক পরিচয় বা ‘ফ্যামিলি ট্রি’-সংক্রান্ত তথ্য দিতে হবে। এর মাধ্যমে পরিবারের সদস্যদের তথ্যের মধ্যে সামঞ্জস্য বজায় রাখা সহজ হবে। নবায়নের ক্ষেত্রে ন্যূনতম একটি ফি প্রযোজ্য হবে বলেও জানান তিনি।

মাঠ পর্যায়েই জন্মতারিখ সংশোধনের ক্ষমতা

জন্মতারিখ বা বয়স সংশোধনের ক্ষেত্রে মানুষের ভোগান্তি কমাতে মাঠ পর্যায়ে ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ইসি সচিব বলেন, পাবলিক পরীক্ষার সনদ—যেমন জেএসসি, এসএসসি বা পিএসসি—দিয়ে কোনো নাগরিকের বয়স বা জন্মতারিখ নিশ্চিত করা গেলে সংশোধনের বিষয়টি আর কেন্দ্রীয় পর্যায়ে পাঠানোর প্রয়োজন হবে না। এসব সংশোধনের ক্ষমতা মাঠ পর্যায়েই দেওয়া হচ্ছে।

প্রবাসীদের ভোটার নিবন্ধনেও আসছে পরিবর্তন

প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন প্রক্রিয়ায়ও পরিবর্তন আনা হয়েছে। আগে বিদেশে বায়োমেট্রিক ও প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর আবেদনটি দেশে তদন্তের জন্য পাঠানো হতো। তদন্ত শেষে তথ্য সিস্টেমে আপলোড করা হতো।

নতুন ব্যবস্থায় বিদেশে বায়োমেট্রিক দেওয়ার পরপরই সংশ্লিষ্ট তথ্য সিস্টেমে আপলোড হয়ে যাবে। এরপর দেশে তদন্তে তথ্যের সত্যতা পাওয়া গেলে কেন্দ্র থেকেই সরাসরি আবেদন অনুমোদন করা হবে। এতে প্রবাসীদের ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় সময় ও ধাপ—দুটিই কমবে।

ইসি সচিব জানান, এনআইডি নবায়নের সময় প্রয়োজনীয় তথ্য ও আবেদন প্রক্রিয়াকে আরও সহজ, আধুনিক ও পরিশোধিত করার কাজ চলছে। জনগণের ভোগান্তি কমিয়ে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবাকে আরও দ্রুত ও জনবান্ধব করাই কমিশনের লক্ষ্য।

More News Of This Category
© All rights reserved © 2025