1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র ৩ সহযোগী গ্রেপ্তার - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সকাল ১১:৪৯|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র ৩ সহযোগী গ্রেপ্তার

আল মাহফুজ শাওন
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
Spread the love

 

আল-মাহফুজ শাওন

কেএমপি সূত্রে জানা গেছে, সোমবার খুলনা সদর থানায় কর্মরত এসআই (নিঃ) মো. গোলাম মোস্তফার নেতৃত্বে  অফিসাররা বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় খুলনা সদর থানাধীন রূপসা ট্রাফিক মোড় এলাকা থেকে খুলনা সদর থানার মামলা নম্বর-২৯, তারিখ ২২ জুলাই ২০২৬, দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারার মামলার আসামি এবং খুলনা মহানগর এলাকার শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র সহযোগী তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শেখ আসাদুজ্জামান মিথুন (২৮), পিতা-মুরাদ শেখ, সাং-৩ নম্বর কাশেম সড়ক, থানা-খুলনা সদর; মো. টিপু হাওলাদার (২৯), পিতা-লাল মোহাম্মদ হাওলাদার, সাং-বসুপাড়া, এতিমখানা মোড়, থানা-সোনাডাঙ্গা; এবং মো. এনামুল হক ইমন (২০), পিতা-মো. আব্দুল বারেক, সাং-পলিটেকনিক কলেজ রোড, থানা-খালিশপুর, খুলনা।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে খুলনা মহানগর এলাকায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার সঙ্গে জড়িত ছিল।

কেএমপি সূত্রে আরও জানা গেছে, গ্রেপ্তার শেখ আসাদুজ্জামান মিথুনের বিরুদ্ধে হত্যা চেষ্টা, চুরি ও প্রতারণার মামলার তথ্য রয়েছে। মো. টিপু হাওলাদারের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে। এছাড়া মো. এনামুল হক ইমনের বিরুদ্ধে সামারি ট্রায়ালের তথ্য পাওয়া গেছে।

গ্রেপ্তার তিন আসামিকে যথাযথ আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কেএমপি।

More News Of This Category
© All rights reserved © 2025