
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খানজাহান আলী থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামি পারভেজ (৪০)-কে গ্রেফতার করেছে।
সোমবার সকাল ৭টা ৫০ মিনিটে খানজাহান আলী থানাধীন শিরোমণি বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত পারভেজ আনসার হাওলাদারের ছেলে এবং খুলনার খানজাহান আলী থানার শিরোমণি এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে সিআর নং-১৫৯/২৩ মামলায় আদালত ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৬১,৮৭২ টাকা জরিমানা প্রদান করেন।
অভিযানে তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে খানজাহান আলী থানা পুলিশ।
কেএমপি সূত্রে জানা গেছে, খুলনা মহানগর এলাকায় ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।