1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
রূপসা স্ট্যান্ড রোডে ছিনতাই, কেএমপি’র অভিযানে যুবক গ্রেফতার - khulnarprotichchobi
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ১২:০৬|
শিরোনামঃ
পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে  শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা ডুমুরিয়ায় খাল খননে অনিয়মের অভিযোগ, অর্থ আত্মসাতের দাবি এলাকাবাসীর সাতক্ষীরায় শিশু ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন: নতুন ট্রাইব্যুনালের প্রথম রায় মানব পাচার প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ৫৮ দিনের নিষেধাজ্ঞায় দিঘলিয়ায় জেলেদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ যশোর বোর্ডে এসএসসি শুরু মঙ্গলবার, খুলনায় প্রস্তুতি সম্পন্ন খুলনায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম, আটক ১ খুলনায় বৈধতার দাবিতে মিশুক চালকদের মানববন্ধন দিঘলিয়ায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক জখম, এলাকায় উত্তেজনা খুলনায় ৯৩ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা: কাল থেকেই শুরু হচ্ছে মহাপ্রচারাভিযান

রূপসা স্ট্যান্ড রোডে ছিনতাই, কেএমপি’র অভিযানে যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
Spread the love

খুলনা নগরীর রূপসা স্ট্যান্ড রোড এলাকায় ছিনতাইয়ের ঘটনায় খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অভিযানে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতের নাম নয়ন শেখ (১৯)। সে খুলনা সদর থানার বেলায়েত হোসেন সড়কের বাসিন্দা জুনায়েদ শেখের ছেলে।

গত ২৬ অক্টোবর ২০২৫ তারিখ রাত ৯টা ৩০ মিনিটের দিকে ভুক্তভোগী রাকিব হোসেন খুলনা থানায় অভিযোগ করেন যে, রূপসা স্ট্যান্ড রোডে দাদা ম্যাচ ফ্যাক্টরির মেইন গেটের সামনে কয়েকজন ছিনতাইকারী তার ও তার স্ত্রীর কাছ থেকে ১টি রূপার ব্যাচলেট, ২টি স্বর্ণের নাকফুল, ১টি হেডফোন এবং নগদ ১,৯০০ টাকা ছিনিয়ে নেয়।

অভিযোগের পরপরই খুলনা সদর থানা পুলিশের একটি দল দ্রুত অভিযান চালিয়ে ২৭ অক্টোবর রূপসা ট্রাফিক মোড় এলাকা থেকে মূল অভিযুক্ত নয়ন শেখকে গ্রেফতার করে। তার হেফাজত থেকে ১টি রূপার ব্যাচলেট ও ২টি স্বর্ণের নাকফুল উদ্ধার করা হয়।

তথ্য ও ছবি : কেএমপি

More News Of This Category
© All rights reserved © 2025