1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
দৌলতপুরে ঘের থেকে অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার, নিখোঁজ রনির সঙ্গে মিল। - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সকাল ১১:৩৩|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

দৌলতপুরে ঘের থেকে অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার, নিখোঁজ রনির সঙ্গে মিল।

মোঃ আল মাহফুজ শাওন
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
Spread the love

মো: আল-মাহফুজ শাওন , খুলনা :

খুলনার দৌলতপুরে একটি ঘের থেকে আনুমানিক ২৩ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সন্ধা  ৭টা ১০ মিনিটের দিকে দৌলতপুর থানাধীন কার্তিককুল পশ্চিমপাড়া বাইপাস এলাকার নাসিরের ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে ঘেরের পানিতে একটি মরদেহ ভাসতে দেখতে পান কয়েকজন। বিষয়টি দ্রুত দৌলতপুর থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া যুবকের পরনে থাকা প্যান্ট ও কোমরের বেল্ট দেখে স্থানীয় কয়েকজন ধারণা করছেন, মরদেহটি গত ২৩ আগস্ট থেকে নিখোঁজ মণিরুল ইসলাম রনির হতে পারে। রনি মহেশ্বরপাশা পশ্চিমপাড়া (ঘোষপাড়া) এলাকার মৃত মোশারফ হোসেনের ছেলে।

তবে উদ্ধার হওয়া মরদেহটি রনির কি না, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।

এদিকে মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যুবকের মৃত্যু কীভাবে হয়েছে, সে বিষয়টিও তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মরদেহের পরিচয় নিশ্চিত হওয়ার পাশাপাশি মৃত্যুর কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

পুলিশ জানিয়েছে, পরিচয় শনাক্তের পর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ঘটনাটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে ঘটেছে—তদন্তের মাধ্যমে তা নিশ্চিত করা হবে।

More News Of This Category
© All rights reserved © 2025