1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনায় ৩৮৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, আসামির বিরুদ্ধে ১০ মামলা। - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| দুপুর ২:১৬|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

খুলনায় ৩৮৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, আসামির বিরুদ্ধে ১০ মামলা।

মোঃ আল মাহফুজ শাওন
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
Spread the love

মো: আল-মাহফুজ শাওন

কেএমপির লবণচরা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩৮৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ হাবিবুর রহমান বিশ্বাস (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে লবণচরা থানাধীন ঢাকা-খুলনা মহাসড়কের জব্বার সড়কের বিপরীত পাশে নিউটাউন আবাসিক এলাকার সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হাবিবুর রহমান বিশ্বাস খুলনার ডুমুরিয়া থানার শরাফপুর ইউনিয়নের কেয়াখালী এলাকার জামির উদ্দিন বিশ্বাসের ছেলে।

পুলিশ জানায়, কেএমপি পুলিশ কমিশনার মোঃ সাজ্জাদুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) শফিকুল ইসলাম এবং লবণচরা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোশারেফ হোসেনের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানটি পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) মোঃ শরিফুল ইসলাম। এ সময় এএসআই (নিঃ) মোঃ আনোয়ার হোসেন, এএসআই (নিঃ) মোঃ আজিম উদ্দীন সরদার ও কং/৪৪৯৭ শেখ আশরাফুল আলম উপস্থিত ছিলেন।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার হাবিবুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন থানায় ইতোমধ্যে ৮টি মাদক মামলা, ১টি ডাকাতি মামলা ও ১টি নারী ও শিশু নির্যাতন মামলা রয়েছে। অর্থাৎ তার বিরুদ্ধে মোট ১০টি মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

More News Of This Category
© All rights reserved © 2025