
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খালিশপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে।
কেএমপি সূত্রে জানা যায়, (২৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে খালিশপুর থানা পুলিশের একটি টিম মুজগুন্নি আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে হৃদয় (পিতা—নাসির হাওলাদার, সাং—হাডর্বোড গেট বিআইডিসি রোড, থানা—খালিশপুর, খুলনা)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হৃদয় খুলনা মহানগর পারিবারিক জজ আদালতের সিআর নং-১৫/২৫, তারিখ-০৯ অক্টোবর ২০২৫ মামলায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত ছিলেন।
কেএমপি জানায়, আদালতের রায় অনুযায়ী দণ্ড কার্যকরের জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।