1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
কেএমপির অভিযানে ২২ মামলার আসামি ‘মারুয়া সাদ্দাম’ গ্রেফতার - khulnarprotichchobi
২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| সকাল ৬:৫২|
শিরোনামঃ
আজমুল হত্যার বিচারের দাবিতে সোনাডাঙ্গায় শিক্ষার্থীদের অবরোধ,নগর প্রশাসকের আশ্বাসে অবরোধ প্রত্যাহার আপন শহরে সমাধির জন্য দুই গজ মাটিও জুটল না মুঘল শেষ সম্রাট জাফরের সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদারের অঙ্গীকার খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে ৩৪ পদে নিয়োগ আজ থেকে নতুন দামে জ্বালানি তেল, লিটারে বাড়ল ২০ টাকা। দিঘলিয়ায় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠল। খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় গভীর রাতে যুবকের মৃত্যু, শরীরে আঘাতের চিহ্ন নিয়ে রহস্য। চিত্রার তীরে ধ্বংসস্তূপে ঢাকা নড়াইলের আড়াইশ বছরের হাটবাড়িয়া জমিদার বাড়ি কালের গর্ভে বিলীন হওয়ার পথে কিয়ন্তি স্মৃতি: নড়াইলে নিহার রঞ্জন গুপ্তের পৈতৃক নিবাসের বর্তমান হালচাল খুলনার ‘হোয়াইট হাউস’: বিদ্যুৎ ও নারী শিক্ষার আলোকবর্তিকা ঘোষ জমিদার বাড়ির ইতিহাস

কেএমপির অভিযানে ২২ মামলার আসামি ‘মারুয়া সাদ্দাম’ গ্রেফতার

আল মাহফুজ শাওন
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
Spread the love

 

খুলনায় মাদক, চুরি, দস্যুতাসহ বিভিন্ন অপরাধে ২২টি মামলার তথ্য থাকা সাদ্দাম ওরফে ‘মারুয়া সাদ্দাম’কে গ্রেফতার করেছে খালিশপুর থানা পুলিশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে মহানগরীর খুলনা সদর থানাধীন ময়লাপোতা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। গ্রেফতার সাদ্দাম ওরফে মারুয়া সাদ্দাম (৩৬) খুলনার খালিশপুর থানার নয়াবাটি এলাকার বাসিন্দা। তার পিতার নাম মো. সেলিম এবং মায়ের নাম মোসা. শাহনাজ বানু।

কেএমপি জানায়, খালিশপুর থানার এফআইআর নং-৩০, তারিখ ২৭ মে ২০২৬, জিআর নং-৯২, আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর ৪/৫ ধারার মামলায় এবং সোনাডাঙ্গা থানার এফআইআর নং-২৩, তারিখ ৩০ মার্চ ২০২৬, জিআর নং-৭৪, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারার মামলায় তাকে গ্রেফতার করা হয়।

পুলিশের তথ্যমতে, গ্রেফতার সাদ্দাম ওরফে মারুয়া সাদ্দামের বিরুদ্ধে মাদক, চুরি, দস্যুতাসহ বিভিন্ন অপরাধে মোট ২২টি মামলার তথ্য পাওয়া গেছে।

More News Of This Category
© All rights reserved © 2025