1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনায় সোহাগ পরিবহনের ধাক্কায় বাবা-ছেলের মৃত্যু, আইসিইউতে আরেকজন। - khulnarprotichchobi
২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| দুপুর ১২:১০|
শিরোনামঃ
চিত্রার তীরে শতাব্দীর সাক্ষী: ঐতিহ্য ও সৌন্দর্যের মেলবন্ধনে নড়াইলের ঐতিহ্যবাহী বাঁধা ঘাট ইতিহাসের নীরব সাক্ষী লোহাগড়ার ঐতিহাসিক জোড় বাংলা মন্দির দিঘলিয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বসতঘর, সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ। খুলনায় তিনটি বিদেশি পিস্তল ও গুলিসহ চিংড়ি পলাশের স্ত্রী গ্রেপ্তার। সোনাডাঙ্গার ফ্ল্যাটে নারী উদ্যোক্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার। লবণচরায় আসামির দেখানো মতে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার। খুলনায় সোহাগ পরিবহনের ধাক্কায় বাবা-ছেলের মৃত্যু, আইসিইউতে আরেকজন। খুলনা টিটিসিতে বিনা খরচে জাপানি ভাষা শিক্ষা কোর্সের উদ্বোধন খুলনায় আজমুল হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার আজমুল হত্যার বিচারের দাবিতে সোনাডাঙ্গায় শিক্ষার্থীদের অবরোধ,নগর প্রশাসকের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

খুলনায় সোহাগ পরিবহনের ধাক্কায় বাবা-ছেলের মৃত্যু, আইসিইউতে আরেকজন।

মোঃ আল মাহফুজ শাওন
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
Spread the love

মে: আল-মাহফুজ শাওন , খুলনা:
খুলনার কাটাখালী হাইওয়ে এলাকায় সড়ক দুর্ঘটনায় সোহাগ পরিবহনের একটি বাসের ধাক্কায় বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ইয়াসিন শেখ নামে আরও একজন গুরুতর আহত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বলে স্বজনদের পক্ষ থেকে জানানো হয়েছে।

গত শুক্রবার দুপুর ১২টার দিকে ঢাকা থেকে আসা সোহাগ পরিবহনের একটি বাসের ধাক্কায় কাটাখালী হাইওয়ে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থল বা চিকিৎসাধীন অবস্থায় বাবা ও ছেলের মৃত্যু হয় বলে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

এদিকে আইসিইউতে চিকিৎসাধীন ইয়াসিন শেখের বিষয়ে পরিবহন কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো খোঁজখবর নেয়নি বলে অভিযোগ করেছেন তার স্বজনরা। একই সঙ্গে নিহত বাবা-ছেলের মরদেহ দ্রুত দাফন সম্পন্ন করে ঘটনাটি আড়াল করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

স্বজনদের অভিযোগ, ঘটনার পর বিষয়টি নিয়ে পরিবহন কর্তৃপক্ষের পক্ষ থেকে যথাযথ সহযোগিতা পাওয়া যায়নি। বুধবার দুপুরে ক্ষুব্ধ ভুক্তভোগী স্বজনরা পরিবহনের কাউন্টারে তালা লাগিয়ে দেন। তবে কয়েক ঘণ্টার মধ্যেই পরিবহন কর্তৃপক্ষ সেটি পুনরায় খুলে দেয় বলে জানা গেছে।

এ বিষয়ে পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাইলে তারা বিস্তারিত কোনো বক্তব্য দিতে রাজি হননি বলে স্বজনরা জানিয়েছেন।

তবে দুর্ঘটনার প্রকৃত কারণ, দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না এবং আইসিইউতে চিকিৎসাধীন ইয়াসিন শেখের চিকিৎসার দায়িত্ব কে নিচ্ছে—এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য এখনো স্পষ্ট নয়।

ঘটনার সুষ্ঠু তদন্ত, আহত ব্যক্তির চিকিৎসার দায়িত্ব গ্রহণ এবং নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর দাবি জানিয়েছেন স্বজনরা।

More News Of This Category
© All rights reserved © 2025