1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
ডেঙ্গু প্রতিরোধে ২৯ নম্বর ওয়ার্ডে মশারি বিতরণ। - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সকাল ৯:০৪|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

ডেঙ্গু প্রতিরোধে ২৯ নম্বর ওয়ার্ডে মশারি বিতরণ।

মোঃ আল মাহফুজ শাওন
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
Spread the love

মো: আল-মাহফুজ শাওন, খুলনা:

ডেঙ্গু প্রতিরোধে খুলনা মহানগরীর ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে মশারি বিতরণ করা হয়েছে। মাহমুদুল হক সেতু এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় ওয়ার্ডবাসীর মধ্যে মশারি তুলে দেওয়া হয়।

ডেঙ্গুর প্রকোপ থেকে সাধারণ মানুষকে সুরক্ষিত রাখা এবং মশার কামড় থেকে বাঁচতে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়। কর্মসূচিতে ওয়ার্ডের বিভিন্ন এলাকার বাসিন্দারা অংশ নেন।

এ সময় ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকার পাশাপাশি দিনের বেলায়ও প্রয়োজন অনুযায়ী মশারি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে বাড়ির আশপাশে জমে থাকা পানি পরিষ্কার করা, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ড্রামসহ বিভিন্ন স্থানে পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণের পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতা বাড়ানো জরুরি। এ ধরনের উদ্যোগ নিয়মিতভাবে পরিচালিত হলে ডেঙ্গু নিয়ন্ত্রণে তা সহায়ক ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে। এ সময় ওয়ার্ডবাসীকে ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়।

More News Of This Category
© All rights reserved © 2025