1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনায় চোরাই মোটরসাইকেল উদ্ধার, দুই আসামি গ্রেপ্তার - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সন্ধ্যা ৭:২২|
শিরোনামঃ
খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি

খুলনায় চোরাই মোটরসাইকেল উদ্ধার, দুই আসামি গ্রেপ্তার

আল মাহফুজ শাওন
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
Spread the love

 

মো: আল-মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি:

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) খালিশপুর থানা পুলিশের অভিযানে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চুরির মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর ২০২৬ রাত আনুমানিক ৩টা ৪৫ মিনিটে খালিশপুর থানার একটি চুরি মামলার প্রধান আসামি আকবর হোসেন মুন্না (২৬)–কে বটিয়াঘাটা থানার শান্তিনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি বাগেরহাটের রামপাল উপজেলার আলিপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে। বর্তমানে খুলনার বটিয়াঘাটা থানার দারোগাভিটা এলাকায় বসবাস করতেন।

গ্রেপ্তার আকবরের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সকাল ৮টা ৫০ মিনিটে বাগেরহাট সদর থানা এলাকার নিজ বাসা থেকে রাব্বি (২০) নামের আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে আসামিদের দেওয়া তথ্য এবং আকবরের দেখানো ও শনাক্তের ভিত্তিতে বাগেরহাটের ফকিরহাট থানা এলাকায় পলাতক আসামি তারিকুল ইসলাম চঞ্চলের (৩০) বাড়ি থেকে চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

উদ্ধার করা মোটরসাইকেলগুলো হলো—বাজাজ পালসার ১৫০ সিসি, নীল রঙের সুজুকি জিক্সার, লাল রঙের হোন্ডা লিভো এবং নীল রঙের এফজেড ভার্সন-৪।

গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া বাকি মোটরসাইকেলগুলোর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার আকবর হোসেন মুন্নার বিরুদ্ধে একাধিক চুরির মামলার তথ্য পাওয়া গেছে।

More News Of This Category
© All rights reserved © 2025