1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন খালেদা জিয়া - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সকাল ৯:২৬|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
Spread the love

জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন খালেদা জিয়া

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করেছেন। গতকাল বুধবার রাত ১১টার দিকে তিনি চন্দ্রিমা উদ্যানে শহীদ জিয়াউর রহমানের সমাধিস্থলে পৌঁছান। সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করেন । এসময় বেগম খালেদা জিয়ার সঙ্গে তার ছোট ভাই মেজর অবসরপ্রাপ্ত মরহুম সাঈদ এসকান্দারের সহধর্মিণী ও ছোট ভাই প্রকৌশলী শামীম এসকান্দারের সহধর্মিণীসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব‍্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা এ জেড এম জাহিদ হোসেন, ব‍্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক ডা এ এফ এম সিদ্দিকী, অধ্যাপক ডা জাফর আহমেদ, চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার, চেয়ারপার্সনের নিরাপত্তা সমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড. শামসুল ইসলাম, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য বেলায়েত হোসেন মৃধা, এডভোকেট মেহেদুল ইসলাম, চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদারসহ ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা গেছে , বুধবার রাতে হঠাৎ করেই বেগম খালেদা জিয়া তার স্বামীর সমাধি জিয়ারতের কথা বলেন। তখন তাৎক্ষণিক চন্দ্রিমা উদ্যানে শহীদ জিয়ার সমাধি জিয়ারতের ব্যবস্থা করা হয়। হঠাৎ খালেদা জিয়ার সমাধি জিয়ারতের ঘটনাটি আচমকাই ঘটেছে।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার আগে সর্বশেষ খালেদা জিয়া তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করেছিলেন।

More News Of This Category
© All rights reserved © 2025