
খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে আজ সকালে এক অনাড়ম্বর অনুষ্ঠানে পুলিশ পরিদর্শক (সশস্ত্র) পদ থেকে সহকারী পুলিশ কমিশনার পদে পদোন্নতি প্রাপ্ত জনাব হান্নান হাওলাদার-কে র্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ,
অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা,
এবং ডেপুটি পুলিশ কমিশনার (লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই, অতিঃ দায়িত্বে পিওএম) জনাব মেরিনা আক্তার।
অনুষ্ঠানে কেএমপি’র পক্ষ থেকে সদ্য পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে দায়িত্বশীলতা, সততা ও পেশাদারীত্বের মাধ্যমে কর্মে আরও নিষ্ঠা প্রদর্শনের আহ্বান জানান।
তথ্য ও ছবি : কেএমপি