1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
বিমানবন্দর অগ্নিকাণ্ড তদন্তে চার দেশের বিশেষজ্ঞ টিম আসছে: স্বরাষ্ট্র উপদেষ্টা - khulnarprotichchobi
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ৬:২৪|
শিরোনামঃ
ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, পথচারী নারী গুরুতর আহত খুলনায় লেক থেকে কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার নিরালার ভাড়া বাসায় গৃহবধূর মৃত্যু, তদন্তে পুলিশ বড় বোন হারিয়ে হাসতে ভুলে যাওয়া তাহসিনের মুখে আবারও হাসি, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ লবণচরায় কেএমপির নিজস্ব থানা উদ্বোধন জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন উপলক্ষে গ্রাফিতি প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনির সুস্থতার কামনা বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি হাসপাতালে ভর্তি, সুস্থতার জন্য দোয়া কামনা মরহুম শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিশেষ দোয়া মাহফিল বুধবার

বিমানবন্দর অগ্নিকাণ্ড তদন্তে চার দেশের বিশেষজ্ঞ টিম আসছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
Spread the love

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনাটি তদন্তে চার দেশের বিশেষজ্ঞ টিমকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

শনিবার দুপুরে বিমানবন্দরের কার্গো ভিলেজ ও ই-গেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ তথ্য জানান।

তিনি বলেন, “বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো অব্যবস্থাপনা ছিল কি না, সেটি খতিয়ে দেখতে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্কের বিশেষজ্ঞ দল বাংলাদেশে আসবে। তারা ঘটনাস্থল পরিদর্শন করে অগ্নিকাণ্ডের কারণ ও দায় নির্ধারণে প্রযুক্তিগত সহায়তা দেবে।”

ফায়ার সার্ভিসের ভূমিকার প্রশংসা করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ফায়ার সার্ভিস কোনোভাবেই ব্যর্থ হয়নি। তারা সময়মতো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বিমানবন্দর কর্তৃপক্ষের অধীনস্থ চারটি ইউনিট মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায়, এবং অন্যান্য ইউনিট ১৫–২০ মিনিটের মধ্যে যুক্ত হয়। কার্গো ভিলেজে দাহ্য পদার্থ, গার্মেন্টস পণ্য ও কিছু কেমিক্যাল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।”

তিনি আরও বলেন, “বাতাসের তীব্রতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লেগেছে। তবে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার পর রাত ৯টার দিকে বিমানবন্দরে পুনরায় ফ্লাইট ওঠানামা স্বাভাবিক করা সম্ভব হয়েছে।”

উপদেষ্টা জানান, বিমানবন্দরে ইলেকট্রনিক গেট দ্রুত চালুর বিষয়ে আলোচনা চলছে। পাশাপাশি প্রবাসী শ্রমিক তথা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য পাসপোর্টের ফি কমানোর পদক্ষেপ নেয়া হচ্ছে। যাত্রীদের অযথা হয়রানি বন্ধে এবং ইমিগ্রেশন প্রক্রিয়ার সময় কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে বলেও তিনি জানান।

পরিদর্শনকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোঃ নূরুল আনোয়ার এনডিসি, পিএসসি, এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তথ্য ও ছবি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়

More News Of This Category
© All rights reserved © 2025