1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
নির্বাচনের আগে গ্রাহকপ্রতি সিমের সংখ্যা কমানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| দুপুর ২:৩৩|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

নির্বাচনের আগে গ্রাহকপ্রতি সিমের সংখ্যা কমানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
Spread the love

নির্বাচনের আগে একজন গ্রাহকের নামে নিবন্ধন করা মোবাইল সিমের সংখ্যা কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৫তম সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, “বর্তমানে একজন মোবাইল গ্রাহক তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি)-এর বিপরীতে সর্বোচ্চ ১৫টি সিম নিবন্ধন করতে পারেন। আগামী ৩০ অক্টোবরের পর এই সংখ্যা কমিয়ে ১০টিতে আনা হবে। জাতীয় সংসদ নির্বাচনের আগে সিমের সংখ্যা আরও কমানোর পরিকল্পনা রয়েছে।”

তিনি আরও বলেন, “একজনের নামে নিবন্ধিত সিম অন্য কেউ অপরাধে ব্যবহার করলে প্রকৃত অপরাধীকে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। এজন্যই ব্যক্তি পর্যায়ে নিবন্ধিত সিমের সংখ্যা সীমিত করা হবে।”

নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এ বিষয়ে কোনো আপত্তি আসেনি। বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় যেমন সমান সুযোগ ছিল, ভবিষ্যতেও তা বজায় থাকবে। আইনশৃঙ্খলা বাহিনীর নিয়োগ ও পদায়নে কোনো পক্ষপাতিত্ব করা হয়নি; সবকিছুই স্বচ্ছভাবে করা হয়েছে।”

তিনি আরও জানান, নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ আয়োজনের জন্য সব প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ উপস্থিত ছিলেন।

তথ্য ও ছবি : স্বরাষ্ট্র মন্ত্রণালয়

More News Of This Category
© All rights reserved © 2025