1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ করিম শরীফ বাহিনীর সহযোগী আটক করেছে কোস্ট গার্ড - khulnarprotichchobi
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ২:৩৫|
শিরোনামঃ
লবণচরায় কেএমপির নিজস্ব থানা উদ্বোধন জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন উপলক্ষে গ্রাফিতি প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনির সুস্থতার কামনা বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি হাসপাতালে ভর্তি, সুস্থতার জন্য দোয়া কামনা মরহুম শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিশেষ দোয়া মাহফিল বুধবার শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র ৩ সহযোগী গ্রেপ্তার খুলনা রেলস্টেশনে মার্বেল টাইলসের ওপর ঘুমিয়ে থাকা শিশুর ছবি নাড়া দিল হৃদয় খুলনা মহানগর যুবদলের ৩১ ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত খুলনা রেঞ্জে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ করিম শরীফ বাহিনীর সহযোগী আটক করেছে কোস্ট গার্ড

আজিজুল ইসলাম
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
Spread the love

সুন্দরবনে অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর অস্ত্র সরবরাহকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক ও তিন রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বৃহস্পতিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়— করিম শরীফ বাহিনীর এক সহযোগী অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের উদ্দেশ্যে সুন্দরবনে প্রবেশ করবে। তথ্যের ভিত্তিতে সকাল ৬টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলার সদস্যরা হারবাড়িয়া সংলগ্ন নন্দবালা খাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে সদস্যরা ধাওয়া দিয়ে তাকে আটক করে। পরে তার কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ব্যক্তির নাম আব্দুর রহিম (৩২), তিনি বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি সুন্দরবনের ডাকাত করিম শরীফ বাহিনীকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করে সহযোগিতা করছিলেন বলে জানা গেছে।

আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র–গোলাবারুদ সংক্রান্ত বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে কোস্ট গার্ড জানিয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন,

> “সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”

More News Of This Category
© All rights reserved © 2025