
‘সত্য ও ন্যায়ের পক্ষে’—এই স্লোগানকে সামনে রেখে খুলনা শহরে নতুন অনলাইন নিউজ পোর্টাল ‘সূর্যোদয় খুলনা’ তাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। শুক্রবার (৩১ অক্টোবর) রাত ৮টায় মহানগরীর একটি অভিজাত হোটেলে কেক কেটে পোর্টালটির উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
বাংলানিউজ২৪.কমের খুলনা ব্যুরো এডিটর ও খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান মুন্না প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এই পোর্টালের উদ্বোধন করেন।
প্রধান অতিথি মাহবুবুর রহমান মুন্না উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইন পত্রিকার জনপ্রিয়তা বৃদ্ধি নিয়ে কথা বলেন। তিনি বলেন, “জাতীয় জনমত জরিপ অনুযায়ী এবছর প্রায় ৬২ শতাংশ মানুষ অনলাইনে খবর পড়ছেন। বিশেষ করে তরুণরা খবরের জন্য অনলাইন ও সামাজিক মাধ্যমের ওপর নির্ভরশীল।”
তিনি নবীন সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সাংবাদিকতা একটি মহৎ পেশা। সবসময় সত্যকে তুলে ধরতে হবে এবং সত্য ও মিথ্যাকে কখনো মেশানো যাবে না। আশা করি, সূর্যোদয় খুলনা বস্তুনিষ্ঠ সংবাদ পাঠক ও দর্শকদের কাছে পৌঁছে দিতে সক্ষম হবে”।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক খুলনা গেজেটের চিফ রিপোর্টার ও খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিলন।
নিউজ পোর্টালটির নির্বাহী সম্পাদক মোঃ বাবুল হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
উদ্বোধনী অনুষ্ঠানের পর সূর্যোদয় খুলনার সাংবাদিক ও অতিথিরা একটি সংক্ষিপ্ত মতবিনিময় সভা করেন এবং পোর্টালের কার্যক্রম নিয়ে গঠনমূলক আলোচনা করেন।
[খুলনার প্রতিচ্ছবি: আপনার কন্ঠস্বর]