1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
র‍্যাক'র ‘কণ্ঠ তরঙ্গ যুগে’ নৃত্যাঞ্জলি একাডেমির অনবদ্য পরিবেশনা, মুগ্ধ দর্শকরা - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| বিকাল ৪:২০|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

র‍্যাক’র ‘কণ্ঠ তরঙ্গ যুগে’ নৃত্যাঞ্জলি একাডেমির অনবদ্য পরিবেশনা, মুগ্ধ দর্শকরা

পরশমনি
  • Update Time : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
Spread the love

স্থানীয় শিল্প-সংস্কৃতিকে উৎসাহিত করতে রেডিও অ্যান্ড অডিয়েন্স ক্লাব (র‍্যাক), খুলনার উদ্যোগে আয়োজিত হলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘কণ্ঠ তরঙ্গ যুগ’। অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ ছিল স্থানীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান নৃত্যাঞ্জলি একাডেমির শিল্পীদের অনবদ্য নৃত্য পরিবেশনা, যা মুগ্ধ করেছে উপস্থিত দর্শকদের।

গত ১ নভেম্বর (শনিবার), খুলনার আল তাইয়েবা রেস্টুরেন্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই সাংস্কৃতিক মহোৎসব ও পুনর্মিলনী অনুষ্ঠান।
র‍্যাকের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন প্রজন্মের সদস্যরা মিলিত হন এক অনবদ্য সাংস্কৃতিক আবহে।

নৃত্যাঞ্জলি একাডেমির শিল্পীরা সাদা ও কমলা রঙের ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে মঞ্চে আসেন।
নৃত্য পরিচালক রুহুল আমিন বাবুর নির্দেশনায় পরিবেশিত দলীয় নৃত্য পরিবেশনা ছন্দ, মুদ্রা ও আবেগের মিশেলে দর্শকদের মন জয় করে নেয়।
উপস্থিত সবাই প্রশংসায় ভাসিয়ে দেন শিল্পীদের।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতা জনাব শফিকুল আলম মনা।
তিনি বলেন, “এমন সাংস্কৃতিক আয়োজন তরুণ প্রজন্মকে শেকড়ের সঙ্গে যুক্ত রাখে এবং সমাজে ইতিবাচক মূল্যবোধ তৈরি করে।”

র‍্যাক, খুলনার সভাপতি মো. জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক তানিয়া সুলতানা অনুষ্ঠানে আগত সকল অতিথি ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান।
তাদের মতে, “র‍্যাক সবসময় স্থানীয় শিল্পীদের বিকাশ ও সংস্কৃতি চর্চার ধারাবাহিকতা রক্ষায় কাজ করে আসছে। এই আয়োজন সেই অঙ্গীকারেরই প্রতিফলন।”

অনুষ্ঠানটি খুলনার সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রাণ সঞ্চার করেছে। নৃত্যাঞ্জলি একাডেমির পরিবেশনা এবং র‍্যাকের আয়োজন দর্শকদের মনে চিরস্মরণীয় হয়ে থাকবে।

More News Of This Category
© All rights reserved © 2025