1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনার আড়ংঘাটায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপি কর্মী নিহত, আহত দুই - khulnarprotichchobi
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ১০:৩১|
শিরোনামঃ
৫৮ দিনের নিষেধাজ্ঞায় দিঘলিয়ায় জেলেদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ যশোর বোর্ডে এসএসসি শুরু মঙ্গলবার, খুলনায় প্রস্তুতি সম্পন্ন খুলনায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম, আটক ১ খুলনায় বৈধতার দাবিতে মিশুক চালকদের মানববন্ধন দিঘলিয়ায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক জখম, এলাকায় উত্তেজনা খুলনায় ৯৩ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা: কাল থেকেই শুরু হচ্ছে মহাপ্রচারাভিযান পুলিশ প্রশাসনে রদবদল: অতিরিক্ত পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তার নতুন পদায়ন কুড়িগ্রামে র‍্যাবের সাড়াঁশি অভিযান: বসতবাড়ির খাটের নিচ থেকে ৭৬ কেজি গাঁজা উদ্ধার, কারবারি গ্রেপ্তার তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি: সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি, রণক্ষেত্র এড়াতে সতর্ক পুলিশ ভোলায় কোস্ট গার্ডের সাড়াঁশি অভিযান: সোয়া লাখ টাকার নকল সিগারেট জব্দ, রাজস্ব ফাঁকির ছক নস্যাৎ

খুলনার আড়ংঘাটায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপি কর্মী নিহত, আহত দুই

আজিজুল ইসলাম
  • Update Time : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
Spread the love

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপির এক কর্মী নিহত হয়েছেন এবং আরও দুইজন আহত হয়েছেন। নিহতের নাম এমদাদুল হক (৫৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাত সোয়া ৯টার দিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) পকেট গেটের বিপরীতে যোগীপোল ইউনিয়ন ৩ নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে দলীয় সভা চলছিল। ঠিক সেই সময় হেলমেটধারী দুর্বৃত্তরা অতর্কিতভাবে বোমা হামলা ও গুলি চালায়।

হামলার লক্ষ্য ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মামুন শেখ। দুর্বৃত্তদের ছোড়া একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে এমদাদুল হকের মাথায় লাগে। একই সঙ্গে মামুন শেখের ঘাড়ে একটি গুলি বিদ্ধ হয় এবং বোমার স্প্লিন্টারে আহত হন আরও এক কর্মী বেলাল।

ঘটনার পরই এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এমদাদুল হককে মৃত ঘোষণা করেন।
এ সময় গুরুতর আহত মামুন শেখ ও বেলালকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়।

খবর পেয়ে আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

More News Of This Category
© All rights reserved © 2025