
গণসংহতি আন্দোলনের ৫ম জাতীয় সম্মেলনে ৫৫ সদস্য বিশিষ্ট নতুন কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে প্রধান সমন্বয়কারী হিসেবে নির্বাচিত হয়েছেন জোনায়েদ সাকি এবং নির্বাহী সমন্বয়কারী হয়েছেন আবুল হাসান রুবেল।
২ নভেম্বর (রবিবার) সাভারের গণস্বাস্থ্য পিএইচএ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সম্মেলনের সমাপনী অধিবেশনে সারা দেশ থেকে আগত প্রতিনিধিরা নতুন কেন্দ্রীয় নির্বাহী কমিটি নির্বাচিত করেন।
‘শ্রমিক-কৃষক, খেটে খাওয়া, নিপীড়িত ও প্রান্তিক মানুষের ন্যায্য হিস্যা চাই’— এই দাবি এবং ‘বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক ও অধিকারভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার’ নিয়ে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে, যেখানে শহীদ পরিবারের সদস্যরা সম্মেলনের উদ্বোধন করেন।
কাউন্সিল অধিবেশনে প্রতিনিধিরা রাজনৈতিক প্রতিবেদন, গঠনতন্ত্র সংশোধনী, সাংগঠনিক কর্মপদ্ধতি, আচরণবিধি, দলের ঘোষণাপত্র ও বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের খসড়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আগামী ২১–২২ নভেম্বর অনুষ্ঠিতব্য বিশেষ প্রতিনিধি সম্মেলনে এসব দলিল চূড়ান্তকরণের পর জাতীয় পরিষদ গঠন করা হবে।
নবনির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যরা:
প্রধান সমন্বয়কারী: জোনায়েদ সাকি
নির্বাহী সমন্বয়কারী: আবুল হাসান রুবেল
রাজনৈতিক পরিষদ সদস্য:
দেওয়ান আবদুর রশীদ নীলু, ফিরোজ আহমেদ, তাসলিমা আখতার, হাসান মারুফ রুমী ও মনির উদ্দীন পাপ্পু।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য:
বাচ্চু ভুইয়া, জুলহাসনাইন বাবু, অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ, দীপক কুমার রায়, তরিকুল সুজন, এস এম আমজাদ হোসেন, আলিফ দেওয়ান, অ্যাডভোকেট উবা থোয়াই মারমা, অঞ্জন দাস, ড. নাসির উদ্দিন, নুরুন্নেসা মুন্নী, ইখতিয়ার উদ্দিন বিপা, মনিরুল হুদা বাবন, মুনীর চৌধুরী সোহেল, আব্দুল আলীম, অপরাজিতা চন্দ, শহীদ শিমুল, তৌহিদুর রহমান, জুয়েল রানা, আমজাদ হোসেন, সাদিক রেজা, গোলাম মোস্তফা, জাহিদ সুজন, রেক্সোনা পারভীন সুমি, সাইফুল্লাহ সিদ্দিক রুমন, পপি রানী সরকার, লুভানা তাবাসসুম, আবদুল্লাহ নাদভী, রুবিনা ইয়াসমিন, মুন্নী মৃ, রোকনুজ্জামান মনি, নিয়ামুর রশীদ বিপ্লব, বেনু আক্তার, মোস্তাফিজুর রহমান রাজীব, মুফাখখারুল ইসলাম মুন, মাহবুব রতন, আরিফুর রহমান মিরাজ, লুতফুন্নাহার সুমনা, জাহিদুল আলম আল জাহিদ, তাহসিন মাহমুদ ও আবু রায়হান খান।
(৭টি পদ শূন্য রাখা হয়েছে)।
উপদেষ্টা পরিষদ: নাজার আহমেদ, ফিরোজ আহসান, কেরামত আলী ও নূরুল আলম শাহীন।
পরামর্শক পরিষদ: ড. সায়েমা খাতুন, প্রকৌশলী জাকারিয়া নেওয়াজ, গ্রুপ ক্যাপ্টেন (অব.) মো. খালিদ হোসাইন, সৈকত মল্লিক, শ্যামলী শীল ও ইমরাদ জুলকারনাইন।
সম্মেলন শেষে নবনির্বাচিত নেতৃত্ব বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক ও জনগণের বাংলাদেশ গড়ার আন্দোলনকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করে।