
প্রতিবেদক | শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা)
খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নে নির্বাচনী পরিচালনা পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।
বুধবার (৫ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় খর্নিয়া ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আলী আজগর লবীর নির্বাচনী পরিচালনার প্রধান সমন্বয়কারী মোঃ ওবায়দুল হক রোবায়েত।
সভায় সভাপতিত্ব করেন খর্নিয়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোল্লা আবুল কাশেম।
প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল হক রোবায়েত বলেন,
“বেগম খালেদা জিয়া বছরের পর বছর জেল খেটেছেন, তবুও আপোষ করেননি। তিনি চাইলে বিদেশে চলে যেতে পারতেন, কিন্তু তিনি মা-মাটি-মানুষের নেত্রী—তাই দেশ ছেড়ে যাননি।”
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন খর্নিয়া ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির উপজেলা প্রতিনিধি শেখ হাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সদস্য চেয়ারম্যান মোল্লা মাহাবুবুর রহমান, খর্নিয়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ আলী হোসেন, এবং সদস্য শফিকুল ইসলাম জোয়ারদার, শেখ আব্দুল মান্নান, এফ এম রফিকুল ইসলাম, শেখ হুমায়ূন কবির প্রমুখ।
এছাড়া বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ শাহিনুর রহমান, খর্নিয়া ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুল করিম, মাস্টার মোঃ আশ্বাব আলী, শেখ আফাজ উদ্দিন, জিয়াউর রহমান গাজী, পিয়ারী বেগম, ফজলুর রহমান মোড়ল, কুদ্দুস শেখ, দীন মোহাম্মদ, রফিক মীর, রমজান আলী, উজ্জ্বল, তৈয়বুর রহমান, শাহিদুল ইসলাম গাজী, আব্দুল হালিম, আব্দুল হালিম বাগাতী, আলতাফ হোসেন, বশির জোয়ারদার, শেখ রবিউল ইসলাম, আজিজুর রহমান, জাহাতাব শেখ, কুদ্দুস খান, আলমগীর সরদার, আব্দুল রহিম, আবু সাঈদ সরদার, পবিত্র মল্লিক, প্রকাশ সরকার এবং খোরশেদ আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য মিছিল বের করা হয়, যা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদের সামনে এসে শেষ হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ শাহিনুর রহমান।