1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনায় তারুণ্যের উৎসব উপলক্ষে ২য় বিভাগ ক্রিকেট লিগের শুভ উদ্বোধন - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সকাল ১০:৩৩|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

খুলনায় তারুণ্যের উৎসব উপলক্ষে ২য় বিভাগ ক্রিকেট লিগের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
Spread the love

তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে খুলনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ২য় বিভাগ ক্রিকেট লীগ ২০২৪-২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান আজ খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তৌফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব টি.এম. মোশাররফ হোসেন, পুলিশ সুপার, খুলনা এবং জনাব মোঃ জুলফিকার আলী খান, পরিচালক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব এস. এম. জাকির হোসেন, চেয়ারম্যান, ২য় বিভাগ লীগ পরিচালনা কমিটি, খুলনা জেলা ক্রীড়া সংস্থা।
এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ আলিমুজ্জামান, জেলা ক্রীড়া কর্মকর্তা, খুলনা, এবং খুলনা জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যবৃন্দ।

আলোচনা শেষে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে ২য় বিভাগ ক্রিকেট লীগ ২০২৪-২০২৫ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

—

তথ্য ও ছবি: জেলা প্রশাসক কার্যলয়, মিডিয়া সেল খুলনা

More News Of This Category
© All rights reserved © 2025