1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
ব্যাবিলন কোম্পানির উদ্যোগে ডুমুরিয়ায় কৃষি উন্নয়ন বিষয়ক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত - khulnarprotichchobi
২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| সকাল ৮:১৯|
শিরোনামঃ
আজমুল হত্যার বিচারের দাবিতে সোনাডাঙ্গায় শিক্ষার্থীদের অবরোধ,নগর প্রশাসকের আশ্বাসে অবরোধ প্রত্যাহার আপন শহরে সমাধির জন্য দুই গজ মাটিও জুটল না মুঘল শেষ সম্রাট জাফরের সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদারের অঙ্গীকার খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে ৩৪ পদে নিয়োগ আজ থেকে নতুন দামে জ্বালানি তেল, লিটারে বাড়ল ২০ টাকা। দিঘলিয়ায় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠল। খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় গভীর রাতে যুবকের মৃত্যু, শরীরে আঘাতের চিহ্ন নিয়ে রহস্য। চিত্রার তীরে ধ্বংসস্তূপে ঢাকা নড়াইলের আড়াইশ বছরের হাটবাড়িয়া জমিদার বাড়ি কালের গর্ভে বিলীন হওয়ার পথে কিয়ন্তি স্মৃতি: নড়াইলে নিহার রঞ্জন গুপ্তের পৈতৃক নিবাসের বর্তমান হালচাল খুলনার ‘হোয়াইট হাউস’: বিদ্যুৎ ও নারী শিক্ষার আলোকবর্তিকা ঘোষ জমিদার বাড়ির ইতিহাস

ব্যাবিলন কোম্পানির উদ্যোগে ডুমুরিয়ায় কৃষি উন্নয়ন বিষয়ক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
Spread the love

 

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা):
‘বীজ যার সেরা, ফলন ঘরে তার’ — এই প্রতিপাদ্য নিয়ে খুলনার ডুমুরিয়ায় অনুষ্ঠিত হয়েছে ব্যাবিলন কোম্পানি লিমিটেডের আয়োজনে ডিলার ও রি-ডিলার ব্যবসায়ী সম্মেলন ২০২৫।
রবিবার সকাল ১০টায় ডুমুরিয়া কমরেড শেখ আব্দুল মজিদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলার মেসার্স কৃষি ভান্ডারের স্বত্বাধিকারী মোঃ মনিরুজ্জামান সরদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাবিলন কোম্পানি লিমিটেডের যশোর বিভাগের সেলস ম্যানেজার মোঃ জহুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, ব্যাবিলন কোম্পানির টেরিটোরি ম্যানেজার মোঃ সোহেল রানা, মার্কেটিং অফিসার মাসুম বিল্লাহ, এবং উপজেলা ফিল্ড অফিসার শেখ মাহমুদ।

সভায় আরও বক্তব্য দেন স্থানীয় ব্যবসায়ী মোঃ কামরুল ইসলাম সরদার, সঞ্জিদ গাইন, গাজী নাসির উদ্দিন, মিলন মণ্ডল, নুরুজ্জামান গাজী, লিংকন মোহিত, আবুল হোসেন, হুমায়ূন শেখ, বিষ্ণু প্রিয় দাশ, সৈয়দ সাইফুল, তুষার কান্তি ঢালী, সোহেল হোসেন, সুমন মণ্ডল, সৈয়দ ইমন, জাকির হাসান, নজরুল ইসলাম, তুষার কান্তি বালা, রনোজিত সরদার প্রমুখ।

প্রধান অতিথি মোঃ জহুরুল ইসলাম বলেন,  “উন্নত মানের বীজ ব্যবহারের মাধ্যমেই কৃষিতে বিপ্লব আনা সম্ভব। ব্যাবিলন কোম্পানির হাইব্রিড বীজ দেশের কৃষকদের নির্ভরতার প্রতীক হয়ে উঠেছে।  তিনি ধান বীজের সঠিক প্রক্রিয়ায় ভিজানো, শুকানো ও সংরক্ষণ বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেন।

এছাড়া তিনি কৃষকদের সচেতনভাবে ধান বীজ ব্যবহারের পরামর্শ দেন এবং গ্রীষ্ম ও শীত মৌসুমে বীজ ভিজানোর সময়কাল নিয়েও বাস্তবমুখী নির্দেশনা প্রদান করেন।

More News Of This Category
© All rights reserved © 2025