1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
মতভিন্নতা সত্ত্বেও প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত ও ভাষণকে স্বাগত জানালো এবি পার্টি - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| বিকাল ৩:৩৬|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

মতভিন্নতা সত্ত্বেও প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত ও ভাষণকে স্বাগত জানালো এবি পার্টি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
Spread the love

 

প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে কিছু সিদ্ধান্ত ও নির্দেশনায় ভিন্নমত থাকলেও সামগ্রিকভাবে বক্তব্যকে স্বাগত জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন,

> “আমরা জাতির বৃহত্তর স্বার্থে প্রধান উপদেষ্টার বক্তব্য ও সিদ্ধান্তকে মেনে নেওয়ার পক্ষে। যার যার মতভিন্নতা থাকলেও এখন একটি গ্রহণযোগ্য সমাধান প্রয়োজন ছিল, এবং প্রধান উপদেষ্টা সেটাই দিয়েছেন।”

তারা বলেন, সরকার ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের রাজনৈতিক অচলাবস্থা নিরসনে যে সমন্বিত সিদ্ধান্ত দিয়েছেন—যার মধ্যে রয়েছে একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন আয়োজন, উচ্চকক্ষে সংখ্যানুপাতিক ভোটের ভিত্তিতে আসন নির্ধারণ, এবং গণভোটে একমত ও ভিন্নমত উভয় মতকে অন্তর্ভুক্ত করে ব্যালট প্রণয়ন—তা একটি “অপেক্ষাকৃত গ্রহণযোগ্য ও ভারসাম্যপূর্ণ সমাধান।”

নেতৃবৃন্দ বলেন,

> “আমরা প্রথম থেকেই বলে আসছিলাম—রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে পর্যাপ্ত যুক্তিতর্ক ও আলোচনা শেষ করেছে। এখন সরকারের উচিত ছিল একটি সমাধানমূলক সিদ্ধান্ত দেওয়া, এবং রাজনৈতিক দলগুলোর সেটি মেনে নেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই।”

বিবৃতিতে এবি পার্টি আশা প্রকাশ করে যে, বিএনপি, জামায়াতসহ সকল রাজনৈতিক দল বিভাজন পরিহার করে সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং দেশকে একটি স্থিতিশীল গণতান্ত্রিক পথে পরিচালিত করবে।

More News Of This Category
© All rights reserved © 2025