1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
বিএনপি মনোনীত প্রার্থীদের পক্ষে সংঘবদ্ধ প্রচারণায় নামছেন খুলনার সাবেক ছাত্রদল নেতারা - khulnarprotichchobi
২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| সকাল ১০:২১|
শিরোনামঃ
খুলনা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত খুলনায় বিএনপি নেতা মনজুরুল আলমের বাড়িতে হামলার প্রতিবাদে বিক্ষোভ দাকোপে বিএনপির বিক্ষোভ মিছিল বাগেরহাটে ৬ বছরের শিশুকে হত্যা, সন্দেহভাজনের বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা। দিঘলিয়ায় ব‌্যাবসা‌য়ির বা‌ড়ি থে‌কে ৩ লাখ ১৫ হাজার টাকা চু‌রি খুলনা মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার খুলনা মডার্ণ ড্যান্সার্স অ্যাসোসিয়েশন ফেস্টিভ্যালে সম্মাননা পেলেন ইব্রাহিম খান ডাকটিকিট থেকে মসলিন—বিরল সংগ্রহে ইতিহাস ধরে রেখেছেন খুলনার এম এম হাসান মশার বংশবিস্তার রোধে ৫ পরামর্শ দিঘলিয়ায় মতুয়া মহাসম্মেলনে এম‌পি আজিজুল বা‌রি হেলাল

বিএনপি মনোনীত প্রার্থীদের পক্ষে সংঘবদ্ধ প্রচারণায় নামছেন খুলনার সাবেক ছাত্রদল নেতারা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
Spread the love

খুলনার ছয়টি সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে মাঠে নামছেন প্রাক্তন ছাত্রদলের নেতারা। নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিকভাবে ছয়টি আলাদা টিম গঠন করে সমন্বিত ক্যাম্পেইনে অংশ নেবেন তারা। শুক্রবার রাতে সাবেক ছাত্রদল নেতাদের এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন সাবেক ভিপি ও খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মো: তারিকুল ইসলাম জহীর। এতে মহানগরীর বিভিন্ন কলেজের সাবেক ভিপি, জিএস, এজিএসসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মনোনয়ন দেওয়ায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি খুলনা-১ আসনে দ্রুত উপযুক্ত প্রার্থী ঘোষণা করার দাবি জানানো হয়।

সভায় চব্বিশের গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদ ছাত্র-জনতার রুহের মাগফিরাত কামনা করা হয়। বিশেষভাবে জাতীয়তাবাদী ছাত্রদলের নিহত নেতাকর্মীদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

সাবেক ছাত্রদল নেতাদের ছড়িয়ে–ছিটিয়ে থাকা অবস্থান থেকে বের হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয় সভা থেকে। নির্বাচনী প্রচারণা আরও গতিশীল করতে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং একটি ফেসবুক পেজ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বক্তব্য দেন—
আল জামাল ভূঁইয়া, আরিফ ইমতিয়াজ খান তুহিন, মোল্লা মারুফ রশীদ, মাহবুব হাসান পিয়ারু, শেখ আব্দুল আজিজ, শেখ মহিউদ্দিন, নাজমুল হক মুকুল, মেজবাহউদ্দিন মিজু, শেখ আহসানুল কবির মিঠু, শেখ তারিকুল ইসলাম, সোহেল মাহমুদ, অ্যাড. শেখ হাফিজুর রহমান, আব্দুল লতিফ সোহাগ, শফিকুল ইসলাম নিপুন, শেখ রুনা, তরিকুল আলম, ভিপি তারেক, রবিউল ইসলাম বিপ্লব, ফজলে রাব্বি, আরিফুর রহমান, মোহাম্মদ আলী, মাসুদুর রহমান, আব্দুলা শাহনুর কবীর অয়ন প্রমুখ।

More News Of This Category
© All rights reserved © 2025