1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
দিঘলিয়ায় মতুয়া মহাসম্মেলনে এম‌পি আজিজুল বা‌রি হেলাল - khulnarprotichchobi
২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| রাত ১:১১|
শিরোনামঃ
দিঘলিয়ায় ব‌্যাবসা‌য়ির বা‌ড়ি থে‌কে ৩ লাখ ১৫ হাজার টাকা চু‌রি খুলনা মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার খুলনা মডার্ণ ড্যান্সার্স অ্যাসোসিয়েশন ফেস্টিভ্যালে সম্মাননা পেলেন ইব্রাহিম খান ডাকটিকিট থেকে মসলিন—বিরল সংগ্রহে ইতিহাস ধরে রেখেছেন খুলনার এম এম হাসান মশার বংশবিস্তার রোধে ৫ পরামর্শ দিঘলিয়ায় মতুয়া মহাসম্মেলনে এম‌পি আজিজুল বা‌রি হেলাল দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মুক্তিযুদ্ধের অমর স্মারক নড়াইলের ‘বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ কমপ্লেক্স’ চিত্রার তীরে শতাব্দীর সাক্ষী: ঐতিহ্য ও সৌন্দর্যের মেলবন্ধনে নড়াইলের ঐতিহ্যবাহী বাঁধা ঘাট ইতিহাসের নীরব সাক্ষী লোহাগড়ার ঐতিহাসিক জোড় বাংলা মন্দির

দিঘলিয়ায় মতুয়া মহাসম্মেলনে এম‌পি আজিজুল বা‌রি হেলাল

সুজিত বাছাড়
  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Spread the love

 

সু‌জিত বাছাড়, দিঘলিয়া প্রতিনিধি:

মতুয়া ধর্মাদর্শের প্রচার ও প্রসারের লক্ষ্যে বাংলাদেশ মতুয়া মহাসংঘের নির্দেশনায় দিঘলিয়া উপজেলায় দুইদিন ব্যাপী মতুয়া মহাসম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার(২৪ সেপ্টেম্বর) আড়ুয়া উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত মতুয়া মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল। মতুয়া মহাসম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত, বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জুলফিকার আলী জুলু, যুগ্ম আহবায়ক মনিরুল হক বাবুল, জেলা বিএনপির সদস্য মোঃ ইকবাল শরীফ, দিঘলিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্যা নাজমুল হক, সাবেক যুগ্ম আহবায়ক গাজী জাকির হোসেন, সাবেক যুগ্ম আহবায়ক শরীফ মোজাম্মেল হোসেন, সাবেক যুগ্ম আহবায়ক মোল্যা বিল্লাল হোসেন, বারাকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শফিউদ্দিন মোল্যা, সাধারণ সম্পাদক মোঃ আলম চৌধুরী, সেনহাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফারুক , খুলনা জেলা যুবদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, উপজেলা যুবদলের আহবায়ক কুদরতই এলাহী স্পিকার, দিঘলিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব গাজী হিমেল হোসেন, যুগ্ম আহবায়ক সোহেল রানা। মতুয়া মহাসম্মেলন প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ মতুয়া মহাসংঘ শ্রীধাম ওড়াকান্দি মহাসচিব মতুয়াচার্য শ্রী সাগর সাধু ঠাকুর, মঙ্গল আশীর্বাদক পরিচালনা করেন বাংলাদেশ মতুয়া মহাসংঘ শ্রীধাম ওড়াকান্দি কার্যকরী সভাপতি মহা-মতুয়াচার্য শ্রী সুব্রত ঠাকুর।
মতুয়া মহাসম্মেলনের সভাপতিত্ব করেন বাবু শৈলেনদ্রনাথ বিশ্বাস। সম্মেলনে আলোকিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর ট্রাস্টি প্রকৌঃ সত্যানন্দ দত্ত, ঢাকা ইমপালস হাসপাতালের এক্সিকিউটিভ ডিরেক্টর প্রফেসর ডাঃ অসিত বরণ অধিকারী, আলহাজ্ব সারোয়ার খান কলেজের অধ্যক্ষ আসিফ আলতাফ, দিঘলিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সৌমিত্র দত্ত, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার বিশ্বাসসহ দিঘ‌লিয়া পূজা উদযাপন প‌রিষ‌দের সদস‌্যবৃন্দ। এছাড়াও অনুষ্ঠা‌নে প্রিন্ট ও নিউজ মি‌ডিয়ার সাংবা‌দিকগন উপ‌স্থিত ছি‌লেন।
উল্লেখ্য, এর আগে দুইদিন ব্যাপী মতুয়া মহাসম্মেলনের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ মতুয়া মহাসংঘ শ্রীধাম ওড়াকান্দি মহাসংঘাধিপতি মতুয়ামাতা শ্রী শ্রী সীমাদেবী ঠাকুর(ছোটমা)।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, বাংলা‌দেশ ছাত্র যুব মতুয়া মহাসংঘ কে‌ন্দ্রিয় ক‌মি‌টির সহ সভাপ‌তি প্রসেনজিৎ শিকদার, সাধারন সম্পাদক প্রসেনজিৎ বিশ্বাস ও সদস‌্য অনুপ বিশ্বাস।
মতুয়া মহাসম্মেলনে হিন্দু ধর্মাবলম্বীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। মতুয়া ভক্তবৃন্দরা বৈরী আবহাওয়া উপেক্ষা করে সম্মেলনে উপস্থিত হয়ে আনন্দঘন মুহুর্তের সৃষ্টি করে। বি‌ভিন্ন স্থান থে‌কে মতুয়া দলগু‌লো ঢাক কাসর বাঁ‌জি‌য়ে, উলুর ধ্ব‌নি দি‌তে দি‌তে স‌ম্মেল‌নে যোগ দেন। দুই দিনব্যাপী এ আয়োজনে ধর্মীয় আলোচনা, মহাসম্মেলন ও ধর্মীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে মতুয়া সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক ঐতিহ্য তুলে ধরা হয়। অনুষ্ঠা‌নে ধর্মীয় সংগীত পরিবেশন করেন শ্রীমতী নিতু বালা ও তাঁর দল।

More News Of This Category
© All rights reserved © 2025